শেয়ার করুন

বাংলাদেশের ওপর দিয়ে গ্যাসলাইন!

বাংলাদেশের ওপর দিয়ে গ্যাসলাইন!

এনিউজ২৪.নেট॥ মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতর দিয়ে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস নিতে চায় ভারত। এমন একটি গ্যাসপাইপ লাইন...

মাত্র ১৫ সেকেন্ডে ৬৪ জেলার নাম বলতে পারেন আবদুস সবুর!

মাত্র ১৫ সেকেন্ডে ৬৪ জেলার নাম বলতে পারেন আবদুস সবুর!

শফিকুজ্জামান॥ মাত্র ০১ মিনিট ০৫ সেকেন্ডে বিশ্বের ২২০টি দেশের নাম বলে গিনেসবুকে নাম লেখানোর দাবীদার সৈয়দ আবদুস সবুর।...

খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত।

খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত।

খুলনা,প্রতিনিধি॥ নানা আয়োজনে আজ খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হল “পানি...

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

 

বিনোদন

২১শে মে থেকে ইটিভিতে শেয়ারবাজার ডটকম


লাকী আখতার লামিয়া॥
আজ ২১শে মে, মঙ্গলবার থেকে একুশে টেলিভিশনে (ইটিভি) শেয়ারবাজারের ওপর দেশের প্রথম পূর্ণাঙ্গ ধারাবাহিক ”শেয়ারবাজার ডটকম” নাটকের সম্প্র্রচার শুরু হচ্ছে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত ৯.৩০ টায় একুশে টেলিভিশনে নাটকটির সম্প্রচার হবে। মুস্তাফিজুর রহমান নাহিদের রচনা ও নয়ন মিলটনের পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- অপূর্ব, হিল্লোল, জেনী, দিপা খন্দকার,নয়ন বাবু, হুমায়রা হিমু, সীমানা, ফারুক আহমেদ। নাটকটি প্রযোজনা করেছেন ইয়াসমিন আকতার পপি। নাটকের গল্পে দেখা যায়, অপূর্ব ,হিল্লোল, নয়ন বাবু বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে কোন চাকরী না পেয়ে শেয়ারব্যবসা শুরু করে। তারা যে মেসে থাকে তার নাম দেয়া হয় বিনিয়োগকারী মেস। এ মেস আর ওই বাড়ির মালিকের মেয়ে জেনী , হুমায়রা হিমু ও বিশ্বদ্যিালয় বন্ধু দিপা খন্দকারকে নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। এদিকে শেয়ারবাজারের বড় বড় বিনিয়োগকারীদের পরিচয় হয় অপূর্ব ,হিল্লোল ও নয়ন বাবুর । তাদের সঙ্গে ব্যবসা করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে থাকে। এক সময় শেয়ারবাজারের পতনে তাদের জীবনেও নেমে আসে ভয়াবহতা। এ পতনে অপূর্ব টিকে থাকলেও নয়ন শহর ছেড়ে গ্রামে হিল্লোল দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেয়। ঘুরে যায় নাটকের মোড়। এভাবেই নাটকটি বর্তমান শেয়ারবাজারের বাস্তব ঘটনাকে উপজীব্য করে এগুচ্ছে। নাটকে প্রেম , কষ্ট ও রসাত্বক বিষয়টিকে দর্শকের মন কাড়ানোর আলোকে চিত্রায়িত করা হয়েছে। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয়  করেছেন- শামীম, সাংবাদিক রাজু আহমেদ,  আমিনুল ইসলাম আকাশ, নার্গিস আক্তার,  রিক্তা, সামান্তা, পারভেজ আকতার সাদিয়া, তৌহিদুল ইসলাম মিন্টু, আবু আলী, সোয়েদ সাদিক, অনুভব মাহবুব সহ আরো অনেকে।

 

এবার আসছেন ভিন্ন আবহে


স্টাফ রিপোর্টার:
গ্ল্যামারাস সুকণ্ঠী এবং জনপ্রিয় উপস্থাপিকা সোমনূর মনির কোনাল এবার আসছেন খানিক ভিন্ন আবহে। বাণিজ্য বিবেচনা কিংবা সস্তা জনপ্রিয়তার নিয়ম বাঁধা ছক ভুলে তিনি এবার বেছে নিয়েছেন ভিন্ন মাত্রার একটি নতুন পরিকল্পনা। না, এটা টিভি শো কিংবা উপস্থাপনা কেন্দ্রিক কোন পরিকল্পনা নয়। আত্ম প্রশান্তি লাভের জন্য কোনালের নতুন পরিকল্পনাটি গান কেন্দ্রিক। প্রসঙ্গক্রমে তিনি বলেন, টিভি চ্যানেলের সঙ্গে জড়িত আছি বলেই অনুষ্ঠান পরিকল্পনার পাশাপাশি উপস্থাপনাটাও করি। অনেক সময় অবশ্য ইচ্ছে না থাকলেও করতে হয়। অনেক সময় মনের আনন্দ নিয়েই করি। তবে যাই করি না কেন, সংগীতের বৃত্ত ভেঙে যাইনি এখনও। তবে এখন উপস্থাপনার চেয়ে গানের দিকেই বেশি ঝুঁকে আছি। আর টিভি অনুষ্ঠান নির্মাণ পরিকল্পনা করছি। সে সঙ্গে নিয়মিত স্টেজ শো আর প্লেব্যাকেও কণ্ঠ দিচ্ছি সবার সহযোগিতায়। এদিকে সামপ্রতিক সময়ে গান নিয়ে বেশ মনোযোগী কোনালের নতুন পরিকল্পনাটি হলো তার নতুন অ্যালবাম ঘিরে। যে অ্যালবামটি সাজানো হচ্ছে পঞ্চ কবি’র গান দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুলপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেন- এই পাঁচ কবির গান কণ্ঠে তুলছেন কোনাল। এরই মধ্যে অ্যালবামটির জন্য গানও চূড়ান্ত করে ফেলেছেন তিনি। আর পুরো অ্যালবামটির সংগীতায়োজন করছেন তানভীর আলম সজীব। সজীবের স্টুডিওতে এখন চলছে গানগুলোর সংগীতায়োজনের কাজ। এ প্রসঙ্গে কোনাল বলেন, পঞ্চকবির গান নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের ইচ্ছা ছিল অনেক দিনের। এবার কাজ শুরু করতে পেরে বেশ ভাল লাগছে। অ্যালবামের গানগুলো হবে আমার পছন্দের। যার ফলে এই পাঁচ কবি’র অনেক জনপ্রিয় গানও এই তালিকায় থাকছে না। কারণ আমি জনপ্রিয়তার চেয়ে আপন প্রশান্তিকেই বেশি খুঁজবো গানগুলোতে। আর এই গানগুলোর সংগীতায়োজন হবে অর্কেস্ট্রা ও পিয়ানোনির্ভর। নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবামটি হবে কোনালের দ্বিতীয় একক।  অ্যালবামটি আসছে ঈদ উৎসবে প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন। উল্লেখ্য, কোনালের প্রথম একক ‘জাদু’ প্রকাশিত হয় গত বছরের সেপ্টেম্বরে। অ্যালবামটি বাজার হিসেবে হিট না হলেও প্রশংসিত হয়েছে সংগীত মহলে।

 
 

স্বামীর পথেই বিজরী বিয়ে করতে যাচ্ছেন সাবেক প্রেমিককে ?


স্টাফ রিপোর্টার॥
বহুনারীর সঙ্গলোভী স্বামীর কারনেই আলাদা থাকছিলেন বছর তিনেক আগ থেকেই। মাঝখানে স্বামী সংগীত পরিচালক শওকত আলী ইমন হলেন মাদক সহ গ্রেপ্তার অতপর বিয়ে। ইমনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করলেন যে নারী, থানায় বসেই তাকে করতে হলো ইমনের বিয়ে। যদিও সংসার কতে পারছেন না  সেই নববধু জিনাত কবীরের সাথেও।  স্বামীর এমন বিপর্যস্ত অবস্থায় যখন স্ত্রী বিজরী বরকতউল্লাহ’র সাথে মিডিয়াকর্মীরা যোগাযোগ করেন ‘নো কমেন্ট’ এ দৃঢ প্রতিজ্ঞ ছিলেন তিনি। মুখ খুললেও ‘আমার সব চিন্তা-ভাবনা এখন মেয়ে উর্বানাকে ঘিরে। মেপে মেপে এইটুকু-ই কথা।
স্বামী ইমন বারবার খবরের শিরোনাম হলেও বিজরীকে নিয়ে হয়নি কাগজ-কলমের খেলা। তবে এবার নতুন খবর হলো বিয়ে করতে যাচ্ছেন বিজরী বরকতউল্লাহ । বিয়ের পাত্র কোন জনা কপালে চোখ উঠে যাওয়ার মত উত্তরটি হলো পাত্র হলেন বিয়ের আগের প্রেমিক অভিনেতা ইন্তেখাব দিনার। অনেক দিন ধরেই  ইন্তেখাব দিনারের সঙ্গে বিজরী বরকতউল্লাহর প্রেম নিয়ে গুঞ্জন চলছিল মিডিয়াতে। তা তারা দুজনেই বার বার মিত্যা বলে মিডিয়াকে দোসারফ করেছেন কিন্তু সেই গুঞ্জনকে সত্যতে রুপান্তরিত করা শুধুই সময়ের ব্যাপার মাত্র  এব্যাপারে যোগাযোগ করা হলে মুঠোফোন ধরেননি বিজরী বরকতউল্লাহ। হবু বর ইন্তেখাব দিনার কথা বললেও এ বিষয়ে মন্তব্য করতে নারাজ এই মুহূর্তে। কিন্তু তলে তলে জল খাওয়ার ব্যাপারটি আগেই জেনে গেছেন মিডিয়া কর্মীরা।

 
 

এক্স ওআই জেট রক্স ভিএস ফোক কনসার্ট-১৩


সাজ্জাত নূর॥
আগামী ২৩ ফেব্রয়ারী ২০১৩ ইং তারিখে রামপুরাস্থ  বাগিচারটেক মাঠে এক্স ও আই জেট রক্স ভিএস ফোক কনসার্ট-১৩ অনুষ্টিত হবে।উক্ত এক্স ওআই জেট রক্স ভিএস ফোক কনসার্ট-১৩ এ গান পরিবেশন করবেন  লিকুইট পেইন,ঐতিজ্য, সেবাগেরী,সমর্পন,দ্যা ম্যানেজার,ত্রি-ব্যঞ্জন সহ আরো অনেক ব্যান্ড সহ ডিজে শিল্পীরা।

 
 

অন্য এক হিমু


নানা ধরনের চরিত্রেই পর্দা উপস্থিতি ঘটিয়ে থাকেন ব্যস্ত অভিনেত্রী হোমায়রা হিমু। এসব চরিত্রের বেশিরভাগই থাকে ইতিবাচক। আর নেতিবাচক চরিত্রে হিমুর এযাবৎ উপস্থিতি যা পাওয়া গেছে তা তেমন জোরালো নয়। এই প্রথম এ অভিনেত্রী বেশ বড় পরিসরের নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন একটি ডেইলি সোপে। সাজ্জাদ হোসেন দোদুলের নির্মাণে এ ডেইলি সোপটির নাম ‘সংঘাত’। অচিরেই এটির প্রচার শুরু হবে বৈশাখী টেলিভিশনে। চরিত্রটি প্রসঙ্গে হিমু বলেন, এর আগে আমি নেতিবাচক চরিত্রে কাজ করেছি। তবে তা খুব একটা জোরালো ছিল না। এই প্রথম বেশ শক্ত একটি নেতিবাচক চরিত্রে যোগদান করছি। বলতে পারেন এর আগে এতোটা নেতিবাচক আমি কোন নাটকে হইনি। চরিত্রটির ধরন সম্পর্কে জানতে চাইলে হিমু বলেন, এটা চমক হিসেবেই থাক। আগে বলে দিলে নাটকটি দেখার মজা হারিয়ে যাবে। এদিকে এই নোয়াখালী তো এই ঢাকা। কিংবা বরিশাল, কুষ্টিয়া অথবা অন্য কোন জেলায়। বিভিন্ন জেলার এমন চক্করেই এখন ঘুরপাক খাচ্ছেন হিমু। তবে জেলায় জেলায় ঘুরে নয়, নানা জেলার আঞ্চলিক ভাষাচর্চাতেই ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। কারণ, তার অভিনয়ে প্রচার চলতি ধারাবাহিক নাটকগুলোর কোনটাতে তাকে দেখা যাচ্ছে নোয়াখালী, কোনটাতে বরিশাল, কুষ্টিয়া, ঢাকা বা অন্য কোন জেলার আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে। অবশ্য এমনটা তিনি করে আসছেন ক্যারিয়ারের শুরু থেকেই। এ প্রসঙ্গে হিমু বলেন, নোয়াখালীর মেয়ে হলেও একাধিক আঞ্চলিক ভাষায় কথা বলার পারদর্শিতা আমার রয়েছে। তাছাড়া আঞ্চলিক ভাষার প্রতি
দর্শকদের আলাদা একটা চাহিদা থাকে সব সময়ই। এ কারণেই বিভিন্ন আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতে ভাল লাগে আমার। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেল হিমু অভিনীত ১৫টি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এসবের মধ্যে রয়েছে ‘উত্তরাধিকার’, ‘চৌধুরী ভিলা’, ‘স্ক্যান্ডাল’, ‘অহংকার’, ‘চুপি চুপি’, ‘বাঘা-শের’, ‘নির্বিকার মানুষ’, ‘ভূতের বাড়ি’, ‘নোনাজলের কাব্য’, ‘সাক্ষী দুর্বল’ ইত্যাদি। এতো ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নিতে গিয়ে হিমশিম খাওয়ার জোগাড় হিমুর। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন ধারাবাহিক নাটকে অভিনয় কমিয়ে দেয়ার। পাশাপাশি তিনি ব্যস্ত হচ্ছেন এক পর্বের নাটক নিয়ে। সমপ্রতি কাজ করলেন তেমনই একটি নাটক ‘সেই ১৫ দিন’-এ।

 
 

সুরের আকাশে উজ্জল নক্ষত্র শিল্পী কাশেম হায়দার


শাহরিয়ার আকাশ॥
সুরকে ভালবেসে সুরের সাধণায় মগ্ন হয়ে আজ তিনি স্বার্থক। ভালবাসেন মাকে,ভালবাসেন এদেশের মাটি ও মাটির সুর। এদেশের শত সহস্র সঙ্গীত শিল্পীর মধ্যে খুব কম সংখ্যকই হতে পেরেছেন ব্যতিক্রম। যারা শত প্রতিকূলতার মাঝেও নিজস্ব সংস্কৃতির টান ছাড়তে পারেননি। কোন কিছুর মোহেই ভুলতে পারেননি এ মাটির সুর। আর তেমনি ব্যতিক্রম একজন, কাশেম হায়দার। আমাদের কাশেম হায়দার । তিনি এ দেশের লক্ষ লক্ষ শ্রোতার ভালবাসায় সিক্ত কাশেম হায়দার।  বাবা মায়ের ইচ্ছায় শৈশবেই হাতে নিয়েছিলেন হারমোনিয়াম। গানের ও¯তাদ এর সঙ্গে কন্ঠ মিলিয়ে শুরু করেছিলেন সা-রে গা-মা-পা। এভাবেই কচি হাতে হারমোনিয়ামের কী চেপে এগিয়েছেন সঙ্গীতের পথে। তিনি হুট করে এসেই নিজেকে লটারীর টিকেট এ রুপাšতরিত করতে চাননি। তিনি কঠোর সাধনা করে তবেই হতে চেয়েছেন একজন সঙ্গীত শিল্পী। আজ তিনি প্রত্যাশার সেই কাশেম হায়দার। বর্তমানে বাজারে একক ও মি∙ড মিলিয়ে তার কয়েকটি এ্যালবাম রয়েছে। অডিও ভিডিও প্রযোজনাা সংস্থা অন্বেষার ব্যানারে বেড়িয়েছিল প্রথম একক ’ কি সুখ পেলাম’।
প্রতিটি গানই স্রোতাদের মন জয় করেছে দারুন ভাবে। প্রথম অ্যালবাম ব্যবসা সফল হওয়ায় পরপর প্র¯তুতি নিয়া হয় খেয়া নামের পরবর্তি অ্যালবামের। অসামান্য প্রতীভাবান এই শিল্পী প্রতিভার বিচারেও ঠাই পেয়েছেন শীর্ষ তালিকায়। সঙ্গীত বোদ্ধাদের রেটিং এ মনোনয়নের পাশাপাশি পেয়েছেন বাবিসাস অ্যাওয়ার্ড। এছাড়া হাস্যরসাত্মক নাটক পিরীত নগর সহ বেশ কয়েকটি নাটকের টাইটেল গানে কন্ঠ দেয়ার পাশাপাশি ইতিমধ্যে চলচ্চিএে প্লে-বেক করারও কয়েকটি প্র¯তাব পেয়েছেন। সদা হাস্যোজ্জল, প্রনবšত ও অত্যšত খোলা মনের মানুষ কাশেম হায়দার। একজন ব্যবসায়ী হিসেবেও তিনি সমধিক পরিচিত। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান। তিনি কনজারভেটিভ গ্র“পের চেয়ারম্যান। নিজের কঠোর প্রচেষ্টায় আজ তিনি সফলতার উচ্চ শিখরে পৌছেছেন। শুধু ব্যবসা আর সংস্কৃতি চর্চার মধ্যেই নিজেকে আবদ্ধ রাখেন নি। এর বাইরে ও তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়োজিত। তিনি দেশ ও মানুষের কল্যানে কাজ করে যেতে চান।

 
 

দেড় কোটি রুপিতে নাচবেন মল্লিকা


প্রতি বছরই থার্টির্ফার্স্ট নাইটকে ঘিরে বলিউড তারকাদের নিয়ে জমকালো আয়োজন করে থাকে বিভিন্ন সংগঠন, হোটেল ও ক্লাব। বিশেষ করে বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী ও আইটেম গার্লদের কদরই সবচেয়ে বেশি থাকে এসব আয়োজনে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যে থার্টিফার্স্ট নাইটে পারফর্মের জন্য বলিউডের শীর্ষ অভিনেত্রী ও আইটেম গার্লরা চুক্তিবদ্ধ হয়েছেন বিভিন্ন আয়োজনের জন্য। তবে সেদিক থেকে অনেকের চেয়ে সম্মানীর দিক দিয়ে এবার এগিয়ে আছেন সেক্সসিম্বল অভিনেত্রী মল্লিকা সারাওয়াত। এবার থার্টিফার্স্ট নাইটে তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটি পার্টিতে পারফর্ম করতে যাচ্ছেন। আর এর জন্য তিনি সম্মানী পাচ্ছেন দেড় কোটি রুপি। এই পার্টিতে বলিউড ও আন্তর্জাতিক বেশ কিছু গানে পারফর্ম করবেন তিনি। এদিকে গত কয়েকটি থার্টিফার্স্ট নাইট ভারতের পাঁচ তারকা হোটেলে আকাশ ছোয়া সম্মানীতে পারফর্ম করেছেন মল্লিকা। গত বছর তিনি জুহুর একটি হোটেলে পারফর্ম করে প্রতি মিনিটে নিয়েছেন চার লাখ রুপি। সেদিক থেকে থার্টিফার্স্টের সবচেয়ে বেশি সম্মানীর বলিউড তারকা হিসেবেও আবির্ভূত হয়েছেন তিনি। বেশ কিছু হলিউড ছবিতে কাজ করে ভারতের বাইরেও এখন মল্লিকার চাহিদা বেশ। এদিকে বর্তমানে লস অ্যাঞ্জেলেসেই অবস্থান করছেন তিনি। অবসর কাটাতেই তিনি সেখানে গিয়েছেন। মধ্যে জানুয়ারিতে নতুন ছবির কাজ করতে আবারও ভারতে আসবেন তিনি। থার্টিফার্স্ট নাইটে লস অ্যাঞ্জেলেসে পারফর্ম প্রসঙ্গে মল্লিকা বলেন, আসলে গত কয়েকটি বছর আমি ভারতেই পারফর্ম করেছি। সেখানে আমি দর্শকদের রেসপন্স প্রাণ ভরে উপভোগ করেছি। তাই এবার খানিক ব্যতিক্রমতার জন্যই লস অ্যাঞ্জেলেসে থার্টিফার্স্ট উদযাপন করবো। অনেক বড় আয়োজনের একটি অনুষ্ঠান হচ্ছে এখানে। এখানে পারফরমের প্রস্তুতি নিচ্ছি এখন। আশা করছি ভাল একটি থার্টিফার্স্ট উদযাপন করতে পারবো এখানে।

 
 

মাফিয়া সোনম!


ইতিমধ্যে বলিউডে একটি ভাল অবস্থান গড়তে সক্ষম হয়েছেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। প্রথম ছবি ‘সাওয়ারিয়া’ থেকে শুরু করে এখন পর্যন্ত সবক’টি ছবিতেই সোনমের অভিনয়-পারফরমেন্স বেশ প্রশংসিত হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ছবিতে বলিউডের ক’জন শীর্ষ অভিনেতার বিপরীতেই ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করেছেন তিনি। তবে এবার নতুন একটি ছবিতে একদমই ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এখানে তাকে দেখা যাবে একজন মাফিয়ার ভূমিকায়। শাহরুখ খানের রেডচিলি প্রোডাকশন থেকে নির্মাণ হতে যাচ্ছে এই ছবিটি। ইতিমধ্যে এই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সোনম। তার বিপরীতে এ ছবিতে দেখা যাবে রনবির সিংকে। মাফিয়ার চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ কিছু অ্যাকশন স্টাইল রপ্ত করতে হচ্ছে এখন সোনমকে। কারণ, এর আগে কখনও এতটা অ্যাকশন ছবিতে অভিনয় করেননি তিনি। তবে বিষয়টি নিয়ে বেশ এক্সাইটেড সোনম। খুব মনোযোগ সহকারে তিনি রপ্ত করছেন অ্যাকশন স্টাইলগুলো। তবে জানা গেছে, মাফিয়ার চরিত্রে অভিনয় করলেও সোনমের সঙ্গে একটি চুমোর দৃশ্যও রয়েছে রনবির সিংয়ের। এছাড়া ছবির গানগুলোতে ব্যাপক খোলামেলাভাবে ক্যামেরাবন্দিও হবেন সোনম। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী এই অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, এর আগে আমি বেশিরভাগই রোমান্টিক চরিত্রে কাজ করেছি। তবে ‘বাদমাশ কোম্পানি’ ছবিতে কিছুটা অ্যাকশন দৃশ্য করতে হয়েছিল আমাকে। আর এবারতো প্রায় পুরোপুরি অ্যাকশন একটি চরিত্রে কাজ করতে যাচ্ছি। তাই বিষয়টি নিয়ে আমি এক্সাইটেড। আর রনবির সিংয়ের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। আশা করছি আমাদের জুটি দর্শকরা পছন্দ করবেন।

 
 

ট্র্যাব বিজয় দিবস সম্মাননা পেলেন শাবনূর


লাকী আখতার॥
চলচ্চিত্র অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ট্র্যাব বিজয় দিবস সম্মাননায় ভূষিত হন চিত্রনায়িকা শাবনূর। তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে মুক্তিযুদ্ধের আলোচনা ও ট্র্যাব বিজয় দিবস সম্মাননা-২০১২ প্রদান করা হয়। টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, বাচসাস সভাপতি আবদুর রহমান, সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান ও ডিপিবিএল গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন চৌধুরী। ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীরের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে। সাংবাদিক অভি চৌধুরীর উপস্থাপনায় মুক্তিযুদ্ধ দিয়ে অনুষ্ঠানের প্রথম ভাগে আলোচনা শুরু হয়ে বিজয় দিবস দিয়ে শেষ হয়। দ্বিতীয় ভাগে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, নারী মুক্তিযোদ্ধা কমান্ডার আশা লতা বৈদ্য, সাংবাদিক সলিমউল্লাহ সেলিম ও ডা. আবদুল মবিন। এছাড়াও সাংবাদিকতায় আবদুর রহমান, সমাজসেবায় জয়নাল আবেদীন চৌধুরী, সংস্কৃতিতে তারানা হালিম, চলচ্চিত্র প্রযোজনায় আব্বাসউল্লাহ, চলচ্চিত্র অভিনয়ে শাবনূর, সঙ্গীতে শফিউদ্দিন শিকদার, অনুষ্ঠান নির্মাণে আনজাম মাসুদ, খন্দকার ইসমাইল, মতিউর রহমান মাইকেল, আবাসন শিল্পে সৈয়দ হোসেন সৈকত, কৃষি েেত্র মিজানুর রহমান রুবেল।

 
 

চুমুতে আপত্তি!


চরিত্রের প্রয়োজনে ‘সব’ করতে রাজি। ইদানিং নায়িকাদের মুখে এমন কথা প্রায়ই শোনা যায়। ‘সব’ বলতে তারা যে শয্যাদৃশের দিকে ইঙ্গিত করছেন, সে তো বলাই বাহুল্য। কিন্তু এমন যুগের অভিনেত্রী হয়েও টিনা দেশাই দেখা যাচ্ছে সীতার যুগে পড়ে আছেন। মডেল থেকে অভিনেত্রীর খাতায় নাম লেখানো টিনা বলছেন, চুম্বন দৃশ্যেও নাকি ঘোর আপত্তি তাঁর! টেবিল নাম্বার ২১ ছবিতে অভিনেতা রাজীব খান্ডেলওয়ালের সঙ্গে একাধিকবার দুই জোড়া ঠোঁটে চার দলীয় ঐক্যজোট গড়েছেন টিনা। কিন্তু এসব দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি নাকি বেশ অস্বস্তি ও বিব্রতবোধ করেছেন। আমাকে আগে বুঝতে হবে এমন দৃশ্য কতটা গুরুত্বপূর্ণ ছবির জন্য। এমন হওয়া চলবে না যে এই চুমুর দৃশ্য ছবির সঙ্গে সম্পর্কিতই নয়, শুধু আকর্ষণ বাড়ানোর জন্যই এমনটা করা হয়েছে। চুমুর দৃশ্যে অভিনয় করতে আমার ঘেন্না লাগে। এটা বেশি বেশি নাটুকে। এ ধরনের দৃশ্য করতে গিয়ে আমি খুবই অস্বস্তি ও বিব্রতবোধ করি’--বলেছেন তিনি।


 
 

নিয়মিত অভিনয়ের চিন্তা এখনও করিনি: পড়শী


এনিউজ॥  ঈদের বিশেষ টেলিফিল্মে অভিনয় করছেন, এই বিষয়ে কিছু বলবেন কী?
পড়শী : জাফরিন সাদিয়ার রচনা ও মাসুদ রহমানের পরিচালনায় ‘রিদম’ টেলিফিল্মে নিজের নামেই অভিনয় করছি। এ টেলিফিল্মটিতে এ প্রজন্মের একজন সম্ভাবনাময় কণ্ঠশিল্পী হিসেবেই দেখা যাবে আমাকে। এতে অপূর্ব নামকরা এক সঙ্গীত পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। আর তার কাছেই গান শিখছি আমি।
এনিউজ॥  আপনার পছন্দসই আরো গল্পে অভিনয়ের প্রস্তাব পেলে নিয়মিত কাজ করবেন?
পড়শী : আমি মূলত গানের মানুষ, আর গান নিয়েই থাকতে চাই। শখের বশে এক বছর আগে ‘স্যালুট’ নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। এই টেলিফিল্মটির গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সঙ্গীতশিল্পীদের জীবনের নানা কথা তুলে ধরা হয়েছে এতে। তাই অভিনয় করছি। মাঝে মধ্যে পছন্দমতো গল্পে অভিনয়ের প্রস্তাব পেলে কাজ করতে পারি। তবে নিয়মিত অভিনয়ের চিন্তা এখনও করিনি।
এনিউজ॥  কয়েক মাস আগে প্রকাশিত হয়েছে আপনার দ্বিতীয় একক ‘পড়শী-২’। এই অ্যালবামে কেমন সাড়া পেলেন?
পড়শী : প্রথম এককের মতো দ্বিতীয় এককেও অনেক ভালো সাড়া পেয়েছি; এখনো পাচ্ছি। আগে বিভিন্ন স্টেজ শোতে অন্য শিল্পীদের গান গাওয়ার অনুরোধ আসতো। এখন সেই চিত্র একেবারেই পাল্টে গেছে। এখন স্টেজ শোতে শ্রোতারা পড়শী-২ থেকেই বেশি গান গাইতে বলেন। সে থেকেই বেঝা যায়, অ্যালবামটির শ্রোতাপ্রিয়তা রয়েছে।
এনিউজ॥  ুদে শিল্পীদের প্রতি অনেক জ্যেষ্ঠ শিল্পীরা বলে থাকেন যে, ুদে শিল্পীরা গান শেখার প্রতি খুব একটা যতœবান না; যতোটা যত্বান তারা স্টেজ শো নিয়ে। একজন ুদে শিল্পী হিসেবে জ্যেষ্ঠদের এমন মন্তব্যে আপনি কি বলবেন?
পড়শী : ওনাদের সঙ্গে এই বিষয়ে আমি একমত যে, আমাদের অতিমাত্রায় স্টেজ প্রোগ্রাম না করে একটা পরিমিত মাত্রায় করা উচিত। অন্য ুদে শিল্পীরা কি করেন, আমি সে বিষয়ে বলতে চাই না। তবে আমি হিসেব করেই স্টেজ শো করি, যেন আমার কণ্ঠের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

 
 

Page 1 of 7

মতামত

আজ শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকী

আজ শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকী

মোহাম্মদ মাসুদ ॥ আজ সেই কালো অধ্যায়ের শোকাভিত ৩০ মে। এ দিবসটি স্বাধীনতাকামী বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য শোকাহত...

শাপলা চত্বরের ঘটনা মর্মান্তিক: ওয়ার্সি

শাপলা চত্বরের ঘটনা মর্মান্তিক: ওয়ার্সি

কূটনৈতিক রিপোর্টার: শাপলা চত্বরের ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে বৃটিশ ফরেন অফিস মিনিস্টার ব্যারনেস  সাঈদা ওয়ার্সি...

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

সাহিত্য-সংস্কৃতি

আইডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও বর্ষপূর্তি উৎসব-১৩

অন্যদিগন্ত নিউজ॥ আজ ২৪মে শুক্রবার থেকে শুরু হয়েছে ১০তম আইডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও ২০তম বর্ষপূর্তি উৎসব-১৩। আইডিয়াল ডিবেটিং ক্লাব...

24 May 2013 Read more...
Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

স্বাস্থ্য

অটিজম – অসুখ না চরিত্রগত বৈশিষ্ট্য?

অটিজম – অসুখ না চরিত্রগত বৈশিষ্ট্য?

মোঃতৌহিদুল ইসলাম রাসেল॥ অটিজম শব্দটি এসেছে গ্রিক শব্দ আউটোস থেকে৷ অর্থাৎ আত্ম বা নিজ৷ বিশেষ ধরনের স্নায়ুবিক (ডিসঅর্ডার অব নিউরাল...

Read more...
Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

লাইফস্টাইল

আমি ২১ বসন্তের মালতি

আমি ২১ বসন্তের মালতি

আজ ১ লা বৈশাখ পূর্ন হলো ২১, কিন্তু আজও আমি একা আর এই একাকিত্ব জীবন কে সত্য ও সুন্দর করে সাজাতে চাই।  একজন জীবন সঙ্গী পেয়ে স্বপ্ন কে বাস্তবে...

Read more...
Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

সম্পাদক: মোহাম্মদ মাসুদ
বার্তা সম্পাদক : মো: সেলিম কবির, ব্যবস্থাপনা সম্পাদক : ইমরান চৌধুরী বাবু


অন্যদিগন্ত নিউজ (এনিউজ ২৪ ডট নেট)
৯২,শহীদ মুক্তিযোদ্ধা ফারুক ইকবাল ও তসলিম সড়ক,৫ম তলা,
ডিআইটি রোড,মালিবাগ রেলগেইট, ঢাকা -১২১
ফোন: +৮৮০১৫৫৬৬৩২৮০৭ (সম্পাদক), বার্তা সম্পাদক: +88-01712209796,
নিউজ সেল রুম:
+8801911912586 ;01919823280
;
01913505761 বিজ্ঞাপন বিভাগ: +88028318527
Email: anews24x7@gmail.com,
anews24x7@ymail.com, editoranews24@gmail.com