শেয়ার করুন

বাংলাদেশের ওপর দিয়ে গ্যাসলাইন!

বাংলাদেশের ওপর দিয়ে গ্যাসলাইন!

এনিউজ২৪.নেট॥ মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতর দিয়ে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস নিতে চায় ভারত। এমন একটি গ্যাসপাইপ লাইন...

মাত্র ১৫ সেকেন্ডে ৬৪ জেলার নাম বলতে পারেন আবদুস সবুর!

মাত্র ১৫ সেকেন্ডে ৬৪ জেলার নাম বলতে পারেন আবদুস সবুর!

শফিকুজ্জামান॥ মাত্র ০১ মিনিট ০৫ সেকেন্ডে বিশ্বের ২২০টি দেশের নাম বলে গিনেসবুকে নাম লেখানোর দাবীদার সৈয়দ আবদুস সবুর।...

খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত।

খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত।

খুলনা,প্রতিনিধি॥ নানা আয়োজনে আজ খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হল “পানি...

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

 

জাতীয়

নির্বাচনি গেইম নাকি! ধরা খেলেন ক্ষমতাসীনরা

 


স্টাফ রিপোর্টার॥
এ এক অভাবনীয় বিজয়। রাজপথের রাজনীতিতে বিপর্যস্ত এক পক্ষ বাজিমাত করেছে ব্যালটের শক্তি পরীক্ষায়। সেই সঙ্গে বুলেটের চেয়ে ব্যালট যে অনেক শক্তিশালী তা আরও একবার প্রমাণ করে ক্ষমতাসীনদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই ক্ষমতাহীন পক্ষ। সামনে জাতীয় নির্বাচন। রাষ্ট্রশক্তির লড়াই। এ চ্যালেঞ্জ সেই শক্তি পরীক্ষার দিকেই। গতকাল তাই কেবল সাধারণ নির্বাচনের দিন ছিল না। ভোট প্রদান ও গণনার দিন ছিল না। দিনটি ছিল জাতীয় রাজনীতিতে পালাবদলের ইঙ্গিতবাহী পটপরিবর্তনের চ্যালেঞ্জ ঘোষণার এক ঐতিহাসিক দিন। ব্যালটের বিজয়ে ঘটেছে উপেক্ষিত দেশবাসীর আশা-আকাঙক্ষার প্রতিফলন। নিপীড়িত ও লাঞ্ছিত জনগণের প্রতিশোধ। সেই সঙ্গে এক নিঃশব্দ জাগরণ। জনউত্থানের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান। এক নীরব ভোট বিপ্লবে চার সিটি করপোরেশন নির্বাচনেই জয়ের বন্দরে পৌঁছেছে বিএনপি তথা ১৮ দল সমর্থিত প্রার্থীরা। পরাজয়ের ঠিকানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ তথা ১৪ দলের প্রার্থীরা। এ যেন ভোটের রাজনীতিতে নকআউট হলো ক্ষমতাসীনরা। বাজিমাত করলো বিপর্যস্ত শক্তি। নামে নির্দলীয় হলেও সিটি নির্বাচন বস্তুত পরিণত হয়েছিল জাতীয় নির্বাচনের মহড়ায়। সারা দেশের মানুষ নজর রাখছিলেন সিলেট, রাজশাহী, বরিশাল আর খুলনার এ নির্বাচনের দিকে। দৃশ্যত নির্বাচন ছিল শান্ত। ভোট কেন্দ্রগুলোতে ছিল উপচেপড়া ভিড়। কিছু কিছু বিশৃঙ্খলা হয়েছে কোথাও কোথাও। উত্তেজনা ছিল বরিশালে। সেখানে ক্ষমতাসীন সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনের সমর্থকরা দিনভর চেষ্টা করেছে কেন্দ্র দখলের।

Read more...

 

অবহেলা : রাজউকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে দুদক


এনিউজ২৪.নেট॥
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রদত্ত নকশা বহির্ভূতভাবে যে সব ইমারত তৈরি হয়েছে এবং বসবাসের জন্য যা ঝুঁকিপূর্ণ সে সব ভবনের বিরুদ্ধে গত ২১ মে থেকে যৌথ অভিযান শুরু করেছে রাজউক এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রথম দিকে যৌথ অভিযান হলেও পরে রাজউক এককভাবে এই অভিযান অভিযান পরিচালনা করে। কিন্তু এ অভিযান নিয়ে রাজউকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। বলা হচ্ছে রাজউক এখন লোক দেখানো অভিযানে রয়েছে।

Read more...

 
 

মাহমুদুর রহমান ফের ৩ দিনের রিমান্ডে


স্টাফ রিপোর্টার॥

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে রমনা থানার একটি মামলায় মহানগর ম্যাজিস্ট্রেট হারুন-অর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মীর রেজাউর ইসলাম আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। মাহমুদুর রহমানের পক্ষে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা উপস্থিত থাকলেও তিনি নিজেই শুনানি করেন। শুনানিতে মাহমুদুর রহমান জানান, ২২ ফেব্রুয়ারি তিনি নিজ অফিসে পুলিশ কর্তৃক অবরুদ্ধ ছিলেন। তার পক্ষে কি করে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হলো। তিনি বলেন, আমি কোনো জ্বিন বা পরী নই যে উড়িয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনা ঘটিয়েছি। তিনি বলেন, ইতোপূর্বে পুলিশ রিমান্ডে নিয়ে ব্যাপক শারীরিক নির্যাতন করেছে। এ কারণে অসুস্থ হয়ে পড়লে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে কারণে রিমান্ডে নেয়ার আবশ্যকতা নেই বলে তিনি জানান। উল্লেখ্য, ১১ এপ্রিল সকাল ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে একাধিক মামলায় গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

 
 

বাজেট উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নযোগ্য

স্টাফ রিপোর্টার॥ প্রস্তাবিত ২০১৩-১৪ অর্থবছরের বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজেট অত্যন্ত উচ্চাভিলাষী হলেও তা বাস্তবায়নযোগ্য বর্তমান সরকারের সময়ে পেশ করা সবকটি বাজেটই উচ্চাভিলাষী জনতুষ্টির ছিল বলে জানিয়েছেন তিনি গতকাল বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা মনে করেন বিশাল বাজেট, আসলে বিশাল নয় এটা চলমান প্রক্রিয়া মাত্র এবার চ্যালেঞ্জ থাকলে আগামীবারও থাকবে রাজনৈতিক সহিংসতা বাজেট বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জ বলেও মনে করছেন তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী সদাহাস্য অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে বাজেট প্রণয়নে তার দৃঢ় অবস্থান তুলে ধরে বলেন, তার পেশ করা বাজেটের বিষয়ে তিনি খুবই তুষ্ট সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী কে খন্দকার, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কেন্দ্রীয় ব্যাংক গভর্নর . আতিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আবুল কালাম আজাদ, পরিকল্পনা সচিব . শামসুল আলম বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন ছাড়া দর্শক সারিতে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জ্বালানি উপদেষ্টা . তৌফিক--ইলাহী চৌধুরী বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান . এস সামাদ

সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী বলেন, অনেকেই বলেন এবারের বাজেট সরকার বাস্তবায়ন করবে আমি বলবো তিন নয় সরকার বাস্তবায়ন করবে এর ব্যাখ্যায় তিনি বলেন, আগামী সরকার তো আমাদের সরকারই হবে আশা আমি করি জন্যই তো সুন্দর সুন্দর প্রোগ্রাম দিয়ে যাচ্ছি ওই সরকারে আমি মন্ত্রী হয়ে থাকি বা না থাকি, একজন সদস্য হয়ে তো থাকবো

মন্ত্রী জানান, এবারের বাজেট বাস্তবায়নে, বিশেষ করে . শতাংশ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অর্থায়নের কোন সমস্যা হবে না নিয়ে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছে এটা ঠিক না

পদ্মা সেতু প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে ইতিমধ্যে ৪০০ কোটি কাটা ব্যয় হয়েছে মূল কাজের দরপত্র মাসেই ছাড়া হবে ছাড়া ঢাকা মাওয়া রোডের দরপত্র আহ্বান করা হয়েছে তিনি বলেন, পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয়নি যারা দুর্নীতির কথা বলেছেন তারা প্রমাণ নিয়ে আসুন

কালোটাকা সাদা করা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ছাড় দেয়ার মানসিকতা আমার ছিল না সরকারে এসে শিখেছি তা ছাড়া গণতান্ত্রিক সরকারকে অনেক কিছুই ছাড় দিতে হয় কালোটাকার বিষয়টি সে রকম হতে পারে তিনি বলেন, কালোটাকা বিনিয়োগে আনতে সরকারকে কৌশল অবলম্বন করতে হয় এবারে তাই করা হয়েছে শুধু আবাসন খাত নয়, জরিমানা দিয়ে পুঁজিবাজারসহ যে কোন খাতে তা বিনিয়োগ করা যাবে জন্য গত অর্থবছরেই প্রযোজ্য করের ওপর ১০ শতাংশ জরিমানা নিয়ে তা বৈধ করার সুযোগ রাখা হয়েছে

অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের রাজনৈতিক সমস্যাই বড় চ্যালেঞ্জ নির্বাচনী বছরে এসে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায় তিনি আশা প্রকাশ করে বলেন, সংলাপ হবে হবেই সমাধানও হবে সন্ত্রাসবাদীদের উচ্ছেদ বড় সমস্যা ছাড়া জামায়াত-শিবির দুর্বৃত্ত চক্র রুখে দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি বাজেট অধিবেশনে বিরোধী দল অংশগ্রহণ না করাকে জাতীয় দুর্যোগ বলে মনে করেন মন্ত্রী আসন্ন ২০১৩-১৪ অর্থবছরে বৈদেশিক সাহায্য ভাল হবে বলে আশা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অন্য বছরের তুলনায় বৈদেশিক সাহায্য বেশি ধরার কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, বছর বৈদেশিক সাহায্য ভাল হবে

মোবাইল ফোনের সিম কার্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার তথ্যপ্রযুক্তির দিক দিয়ে অন্য যে কোন সরকারের তুলনায় আন্তরিক গত চার বছরই তথ্যপ্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ রাখা হয়েছে তথ্যপ্রযুক্তিকে আরও সহজতর এবং গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়ার জন্যই এবার সিম কার্ডের ওপর শুল্ক কমানো হয়েছে এতে তথ্যপ্রযুক্তি আরও দ্রুত গ্রাহকের কাছে পৌঁছবে আগে একটি সিম কার্ডে কোম্পানিগুলো ৮০০ টাকা ভর্তুকি দিতো তারপর তা ৬০০ টাকা করা হয় এবারের বাজেটে খাতে যে সুযোগ দেয়া হয়েছে তাতে দেশের মোবাইল ফোনের ব্যবহারকারী বাড়বে

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কাগজ শিল্পে দেশীয় উৎপাদন এখন অনেক দেশের . মিলিয়ন টন কাগজ উৎপাদন হয় কিন্তু সংবাদপত্রে চাহিদা হলো ৫০ লাখ মেট্রিক টন তাই বিদেশ থেকে সস্তা দামে কাগজ আমদানির মানে হয় না তিনি বলেন, সিম কার্ডের ওপর কর কমানোর ফলে রাজস্ব আয় কমবে না

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, প্রস্তাবিত বাজেটে আয়-ব্যয়ের হিসাবে কোন মিল নেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন ব্যয় পরিকল্পনা কি? আমি বলবো আগে যা ছিল তাই আছে আগে যা ছিল সেভাবেই চলবে গত বাজেট থেকে বাজেট খুব বেশি বড় না

নির্বাচনী ইশতেহার অনুযায়ী পদ্মা সেতু বাস্তবায়ন, দুর্নীতি দ্রব্যমূল্য কমানোর প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, আমাদের নির্বাচন ইশতেহারে ছিল আমরা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখবো, সেটি হয়েছে ২০০৮ সালে যেখানে মূল্যস্ফীতি ১২ শতাংশের ওপর ছিল এখন সেটি সাত শতাংশের নিচে নেমে এসেছে ছাড়া পদ্মা সেতু বাস্তবায়ন করবো এমন প্রতিশ্রুতি ছিল না আমরা বলেছি পদ্মা সেতুসহ বিভিন্ন সেতু আমরা করবো পরে পদ্মা সেতুতে জোর দিয়েছি আর দুর্নীতি আগের তুলনায় অনেক কমছে বলেও মন্ত্রী জানান পরে দুর্নীতির প্রশ্নে হাসানুল হক ইনু বলেন, আগের তুলনায় দুর্নীতি অনেক কমেছে আগে দুর্নীতিকারীদের লালন-পালন করা হতো সরকার যেখানেই দুর্নীতির খবর পেয়েছে সেখানেই পদক্ষেপ নিয়েছে

কৃষি খাতে ভর্তুকি কমানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের চেয়ে ভর্তুকি বাড়ানো হয়েছে এখানে প্রবৃদ্ধি কমার কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যে ভুল রয়েছে কৃষিতে প্রবৃদ্ধি . শতাংশের বেশি হয়েছে কারণ বড় তিনটি ফসলে ব্যাপক উৎপাদন হয়েছে এমপিওভুক্তি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ২৬ হাজার ১৯২টি স্কুলের খরচ সরকার বহন করে বর্তমান সরকার ক্ষমতায় আসার দীর্ঘদিন আগ থেকে এমপিওভুক্তি বন্ধ ছিল আমরা ক্ষমতায় আসার পর হাজার ৬২০ স্কুল ৪৯ হাজার শিক্ষকে এমপিওভুক্ত করেছি

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শুধু আবাসন নয়, যে কোনো খাতে ১০ শতাংশ জরিমানা দিয়ে কালোটাকা সাদা করা যাবে

 

 
 

দেশে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে : ড. আকবর আলি


স্টাফ রিপোর্টার॥
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, দেশে ক্ষমতার  ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। দেশের বড় সমস্যা হলো, গণতন্ত্রের প্রতি নানা চ্যালেঞ্জ আসছে। এর ফলে দেশের গণতন্ত্র বিপন্ন হচ্ছে। মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে নাগরিক ঐক্যের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়, তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার এখই সময়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আকবর আলি খান বলেন, আমাদের দেশের রাষ্ট্রব্যবস্থা এমন, যেখানে কেন্দ্রীয় সরকারের হাতেই সবকিছু কেন্দ্রীভূত। স্থানীয় সরকার কেবল নামমাত্র আছে। এ জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে। ক্ষমতার স্তর নামিয়ে আনতে হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নই, তাই বলে কি রাজনৈতিক নেতাদের পক্ষে কথা বলতে পারবো না। কোনো স্বচ্ছ রাজনৈতিক প্রার্থীকে কি সমর্থন দিতে পারবো না। আগামী নির্বাচনে ৩শ’ প্রার্থী দেয়া প্রসঙ্গে মান্না বলেন, দেশের ৩শ’ আসনে প্রার্থী দেয়ার ক্ষমতা আমরা রাখি, আমাদের প্রার্থীদের প্রতি মানুষের আস্থা রয়েছে। তিনি বলেন, মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। আমরা যাদের প্রার্থী দিব তাদের প্রতি মানুষের বিশ্বাস রয়েছে। এ সময় তিনি নাগরিক ঐক্যের তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।

 
 

চার নাস্তিক ব্লগারের বিরুদ্ধে চার্জ শুনানি ২৭ জুন


স্টাফ রিপোর্টার॥
ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা দুটি মামলায় গ্রেফতার চার নাস্তিক  ব্লগারের বির“দ্ধে চার্জ শুনানির জন্য আগামী ২৭ জুন তারিখ ধার্য করেছেন আদালত। রোববার মামলা দুটি আমলে নিয়ে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুর“ল হক এ আদেশ দেন। চারজন ব্লগার হলেন আসিফ মহিউদ্দিন, মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভ। এদিন ব্লগার মশিউর রহমান বিপ্লবকে জামিন দিলেও আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনের জামিনের আবেদন নাকচ করে দেন আদালত। ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে একটি সংগঠনের দাবির প্রেক্ষিতে গত ১ এপ্রিল ভোররাতে মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে রাজধানীর পলাশী, ইন্দিরা রোড ও মনিপুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এছাড়া আসিফ মহিউদ্দিনকে গত ৩ এপ্রিল সকালে সেগুনবাগিচা তার বোনের বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ১৭ এপ্রিল ডিবি পুলিশের ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন ও মাঈনুল ইসলাম আসামিদের বির“দ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন। আসামিরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ইসলাম ও মহানবী (স.) সহ অন্যান্য ধর্ম সম্পর্কে কটুক্তি, ব্যঙ্গচিত্র ও অশালীন বক্তব্য প্রচার করে জনগণের ধর্মীয় অনুভূতিতে প্রচন্ড আঘাত করে আসছে।

 
 

আগামী নির্বাচনে নাগরিক ঐক্য ৫০ আসনে প্রার্থী দেবে


স্টাফ রিপোর্টার॥
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে অর্ধশতাধিক আসনে প্রার্থী দেবে  নাগরিক ঐক্য। এরমধ্যে ঢাকার ১৮টি আসনে একক প্রার্থী দেয়ার প্রস্তৃতি চলছে। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। ঢাকার বাইরে আরো ৫০টি আসনে প্রার্থী দেয়ার মতো প্রস্তুতি নেয়া হ”েছ। তবে এ মুহূর্তে চূড়ান্ত করা হয়নি। নাগরিক ঐক্যের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ ঘোষণা দেন। গত বছর ১ জুন রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে নাগরিক ঐক্য। মাহমুদুর রহমান মান্না জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকায় ১৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মান্না বাংলাদেশের বর্তমান প্রধান দুই রাজনৈতিক জোটের বাইরে আরেকটি বিকল্প জোট গঠনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপ¯ি’ত ছিলেন নাগরিক ঐক্যের নেতা আবু বকর সিদ্দিক, শহিদুল্লাহ কায়সার, আবুল কাসেম ফজজুল হক প্রমুখ। এ সময় তারা দ্র“ত সংলাপে বসে আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে সরকার ও বিরোধী দল তা ঠিক করতে না পারলে দেশ আরো গভীর সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, অর্থনৈতিক ¯ি’তিশীলতা আন্তর্জাতিক অঙ্গণে দেশের ভাবমূর্তি উন্নয়নে দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে সংলাপের কোনো বিকল্প নেই।তারা বলেন, পরি¯ি’তির উন্নতি না হলে দেশের বর্তমান রাজনৈতিক অ¯ি’তিশীলতা দূর করতে তৃতীয় শক্তির উত্তরণ এখন সময়ের ব্যাপার।

 
 

জিয়ার সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা

÷vd wi‡cvU©vi\ weGbwci c«wZôvZv knx` ‡c«wm‡W›U wRqvDi ingv‡bi 32Zg kvnv`vrevwl©Kx Dcj‡¶ Zvi Ke‡i dyj w`‡q k«×v Rvwb‡q‡Qb we‡ivax`jxq ‡bZv I `‡ji ‡Pqvicvimb ‡eMg Lv‡j`v wRqv| ‡ejv mv‡o 11Uvi w`‡K ivRavbxi ‡k‡ievsjv bM‡i Aew¯’Z wRqvDi ingv‡bi mgvwa c«v½‡b ‡cŠuQvb ‡eMg Lv‡j`v wRqv| G mgq weGbwci ¯’vqx KwgwUi m`m¨ e¨vwi÷vi gI`y` Avng`, W. L›`Kvi ‡gvkviid ‡nv‡mb, ‡j. ‡R. (Ae.) gvneyeyi ingvb, e¨vwi÷vi iwdKyj Bmjvg wgqv, wgR©v AveŸvm, ‡Pqvicvim‡bi Dc‡`óv W. Gg Imgvb dvi“K, mn-mfvcwZ ‡mwjgv ingvb, mv‡`K ‡nv‡mb ‡LvKv, Gqvi fvBm gvk©vj (Ae.) AvjZvd ‡nv‡mb ‡PŠayix, hyM¥ gnvmwPe e¨vwi÷vi gvneye ‡nv‡mbmn `j Ges A½mn‡hvMx msMVbmg~‡ni wewfbœ ch©v‡qi ‡bZviv Dcw¯’Z wQ‡jb| ‡mLv‡b k«×v wb‡e`‡bi ci knx` wRqvi AvZ¥vi gvMwdivZ Kvgbv K‡i we‡kl ‡gvbvRvZ K‡ib ‡eMg Lv‡j`v wRqv| c‡i Lvgvi evwo ‡_‡K `vwi`ª¨ ‡fvRb Kg©m~wPi D‡Øvab K‡ib wZwb|

 

 
 

তারেক রহমানকে গ্রেফতারের আবেদন॥ কারন রাজনৈতিক হয়রানী


স্টাফ রিপোর্টার॥
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের আবেদন মঞ্জুর করেছেন ঢাকা ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হক। এর আগে রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মোশারফ হোসেন কাজল অর্থপাচার মামলায় ইন্টারপোলের সহায়তায় তারেককে গ্রেফতারের জন্য ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, অর্থ পাচার মামলার দুই আসামির মধ্যে গিয়াসউদ্দিন আল মামুন বর্তমান কারাগারে আটক আছেন। আর তারেক রহমান শুরু থেকে পলাতক। শুনানিকালে দুদকের আইনজীবী আদালতকে বলেন, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন শহরে অব¯’ান করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে। দেশে থাকা তারেক রহমানের আত্মীয়-স্বজনও বিষয়টি অবগত বলে আমাদের ধারণা। তারেকের বিরুদ্ধে গ্রেফতারি ও মালামাল জব্দের পরোয়ানা জারি হয়েছিল। আদালতে হাজির হওয়ার জন্য তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। তিনি ইচছাকৃতভাবে তা এড়িয়ে গেছেন। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। এদিকে ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে গ্রেফতারের আবেদন ও আদালত তা মঞ্জুর করেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল। এর আগে গত শুক্রবার তারেক রহমানের বিরুদ্ধে আইনগত ব্যব¯’া নেয়া হবে বলে জানিয়েছিলেন আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেছিলেন, তারেক রহমান বিদেশে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন। একজন ফেরারি আসামি হয়ে যেভাবে বক্তব্য দিচেছন তা আইনের দৃষ্টিতে অপরাধ। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যব¯’া নেয়া হবে। অপরাধী যেই হোক আইন তার নিজস্ব গতিতে চলবে। তারেক যেখানেই থাকুক না কেন ব্যব¯’া নেয়া হবে। মূলতঃ আইন প্রতিমন্ত্রীর এ বক্তব্যের পরই দুদক নড়েচড়ে বসে। তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের উদ্যোগ গ্রহণ করে।

 
 

৯০ ভাগ মানুষ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়-খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার॥ বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শুধু নিরপেক্ষ নয়, নির্বাচনকালীন সরকারকে নির্দলীয় হতে হবে দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় দাবী মানতে সরকারকে বাধ্য করা হবে বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্পদায়ের সাথে সাক্ষাত অনুষ্ঠানে তিনি কথা বলেন

 

এরআগে,

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে বিরোধী জোটের সঙ্গে সংলাপ করতে ক্ষমতাসীন মহাজোট সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যায় দলের মুখপাত্র উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদুর স্বাক্ষরিত বিএনপি স্থায়ী কমিটির বিবৃতিতে আহ্বান জানানো হয় গত ২২ মে বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে যে বৈঠক করেছেন তার আলোচ্য বিষয়বস্তু বিবৃতিতে তুলে ধরা হয়
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটি অনতিবিলম্বে রাষ্ট্রীয় সন্ত্রাস, সহিংসতা, হানাহানি, খুন, নিপীড়ন এবং আক্রমণাত্মক অশ্লীল মিথা প্রচারণা বন্ধ করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে জনগণের ভোটাধিকার রক্ষা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে সব দলের অংশগ্রহণ ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়ে ঐকমত্য গঠনের লক্ষ্যে বিরোধী দলের সঙ্গে সংলাপের আয়োজনের জন্য আবারো ক্ষমতাসীন সরকারের প্রতি আহবান জানিয়েছে
সভায় দেশের চলমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভার প্রস্তাবে বলা হয়, সর্বক্ষেত্রে বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা, অপশাসন, দুঃশাসন, কুশাসন, দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য, সমন্বয়হীনতা এবং দায়িত্বশীলদের কান্ডজ্ঞানহীন উস্কানিমূলক বক্তব্য হটকারী আচরণ দেশকে এক নৈরাজ্যকর পরিস্থিতিতে ঠেলে দিয়েছে সর্বগ্রাসী সংকটে জাতি আজ হাবুডুবু খাচ্ছে এমন সংঘাতপূর্ণ অনিশ্চিত পরিবেশ বাংলাদেশে এর আগে আর কখনো সৃষ্টি হয়নি জাতীয় সমপদের এমন নিষ্ঠুর লুণ্ঠন, এমন নির্লজ্জ জঘন্য দলীয়করণ এবং এমন বর্বর পৈশাচিক রাষ্ট্রীয় সন্ত্রাসের কোনো অভিজ্ঞতা স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের আর কখনো হয়নি
জাতীয় স্থায়ী কমিটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সরকারের এই দুঃশাসন সর্বব্যাপী ব্যর্থতার প্রতিবাদে সারাদেশের মানুষ যখন ক্ষোভে ফেটে পড়েছে এবং বিরোধী দল যখন দেশবাসীর অধিকার, জাতীয় স্বার্থ গণতন্ত্র রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন গড়ে তুলছে সেই সময় গণবিচ্ছিন্ন সরকার আরো অস্থির বেপরোয়া হয়ে উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা দলীয় সন্ত্রাসী বাহিনীর মতো ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে একই সঙ্গে দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের প্রকাশ্যে জনগণের ওপর হামলায় নামিয়ে দেয়া হয়েছে সভা-সমাবেশ, শোভাযাত্রায় সরাসরি সশস্ত্র হামলা চালানো হচ্ছে বিরোধী দলের জাতীয় নেতৃবৃন্দের ওপরেও সরাসরি গুলিবর্ষণ করা হচ্ছে মিছিল-সমাবেশ থেকে নারীদের পর্যন্ত ধরে নিয়ে তাদের ওপর দৈহিক নির্যাতন চালানো হচ্ছে
বিবৃতিতে বলা হয়, জিজ্ঞাসাবাদের নামে দীর্ঘ সময়ের জন্য রিমান্ডে নিয়ে বিরোধী দলের নেতাকর্মী সম্মানিত নাগরিকদের ওপর পৈশাচিক নির্যাতন চালিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় এবং বিরোধী দলের বিরুদ্ধে তা অপপ্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করা বর্তমান সরকারের জঘন্য কু-অভ্যাসে পরিণত হয়েছে
বিএনপিসহ ১৮ দলীয় জোটের সক্রিয় নেতাকর্মীদের মিথ্যা মামলায় পাইকারি গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে জাতীয় স্থায়ী কমিটি বলেছে, দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দকে পর্যন্ত হাস্যকর সব মিথ্যা অভিযোগে বারবার গ্রেফতার করা হচ্ছে দেশের কারাগারগুলোর ধারণ ক্ষমতার তিন গুণেরও বেশি লোক এখন আটক রাখা হয়েছে, যাদের বেশিরভাগই বিরোধী দলের নেতাকর্মী বর্তমান সরকার সারাদেশটাকেই আজ কারাগারে পরিণত করেছে
বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় আটক করে তাদের বিরুদ্ধে সরকারি দলের নেতা মন্ত্রীদের পাশাপাশি প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যন্ত প্রকাশ্যে মিডিয়ায় রাজনৈতিক ধাঁচের উস্কানিমূলক বক্তব্য রাখছে সরকার শৃঙ্খলা আইন ভঙ্গ এবং এখতিয়ারবহির্ভূত অপতৎপরতায় মদদ দিচ্ছে এবং তাদের নানাভাবে পুরস্কৃত করছে
বিবৃতিতে বলা হয়, বারবার সতর্ক করা সত্ত্ব্বেও প্রজাতন্ত্রের চাকরিরত কিছু সদস্য জনগণ বিরোধী দলের বিরুদ্ধে দলীয় সন্ত্রাসীর মতো আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাদের চিহ্নিত করে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীসমূহ প্রশাসনের আইন মান্যকারী সদস্যদের প্রতি জাতীয় স্থায়ী কমিটি আহ্বান জানিয়েছে
জাতীয় স্থায়ী কমিটির পর্যবেক্ষণে বলা হয়, সরকার দেশে অঘোষিত একদলীয় বাকশাল পদ্ধতি প্রবর্তন করে গণতন্ত্রের নাম-নিশানা মুছে দিতে চায় অসদুদ্দেশ্য হাসিলের জন্য তারা এক অসপষ্ট বেআইনি নির্দেশে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এমনকি দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপির দোয়ার মাহফিলে বাধা দেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বেশির ভাগ সময়ে পুলিশ-্যাব দিয়ে কার্যত অবরোধ করে রাখা হচ্ছে দলের পক্ষ থেকে যে নেতাই মিডিয়ায় কথা বলছেন, তাকেই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে বিরোধী দলের প্রতিটি কর্মসূচিতেই সশস্ত্রভাবে বাধা দেয়া হচ্ছে
বিবৃতিতে বলা হয়, জামিনে মুক্ত নেতাকর্মীদের জেল গেট থেকে ধরে আবারো জেলে ঢোকানো হচ্ছে বিরোধী দলের ঘোষিত কর্মসূচি প্রতিরোধ করতে সরকারি দল, পুলিশ, ্যাব, বিজেবির পাশাপাশি দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের মাঠে নামাচ্ছে তাদের সশস্ত্র হামলার চিত্র গণমাধ্যমে প্রচারিত হলেও গ্রেফতার করা হচ্ছে না এমনকি বিরোধী দলের প্রচারপত্র ছাপা বিলিতে পর্যন্ত পুলিশ বাধা দিচ্ছে এভাবে বিরোধী দলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কার্যত অসম্ভব করে তোলা হচ্ছে
জাতীয় স্থায়ী কমিটি বলেছে, গত মে ঢাকার শাপলা চত্বরে অবস্থানরত হেফাজতে ইসলামের লাখ লাখ নেতাকর্মীকে হটাতে আলো নিভিয়ে গভীর রাতে রক্তক্ষয়ী অভিযান চালানোর পর দেশ-বিদেশে সরকার যে ভয়ঙ্কর চেহারায় আবির্ভূত হয়েছে তা আড়াল করতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বিভিন্ন নেতা বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এক ঘৃণ্য প্রচারাভিযান শুরু করেছে গণহত্যাকারী সরকার এখন সন্ত্রাস, ধ্বংস হত্যার পথ ছেড়ে বিরোধী দলকে আলোচনা বসার হাওয়াই আহ্বান জানাচ্ছে একই সঙ্গে তারা বলছে, সংবিধান বদল করে ক্ষমতা থেকে নির্বাচন করার যে অসৎ গণবিরোধী পদক্ষেপ তারা নিয়েছে, তা বহাল থাকবে এবং শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে অর্থাৎ আলোচনার কথা বলে আলোচনার সব পথ তারাই রুদ্ধ করছে
হেফাজতে ইসলামের মের অবস্থান কর্মসূচি সকাল পর্যন্ত অব্যাহত থাকলে সরকার উৎখাত হয়ে যেত- এই হাস্যকর অজুহাতে তাদের ওপর গভীর রাতে নৃশংস অভিযান পরিচালনাকে জাতীয় স্থায়ী কমিটি কোনোভাবেই সমর্থন করতে পারে না ওই কর্মসূচিকে ঘিরে সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুরের ঘটনার ভিডিও ফুটেজ অন্যান্য প্রমাণ মিডিয়া বিরোধী দলের হাতেও রয়েছে বিএনপি কোনো সন্ত্রাসী কার্যক্রম কিংবা সরকার উৎখাতের ষড়যন্ত্রে কখনো বিশ্বাস করে না এগুলো আওয়ামী লীগেরই মজ্জাগত অভ্যাস তারাই সরকার উৎখাতের জন্যট্রামকার্ড ষড়যন্ত্রকরেছিল তারাই বিগত দিনে লগি-বৈঠা সন্ত্রাসের মাধ্যমে তাদেরআন্দোলনের ফসলবলে একটি অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় বসিয়েছিল বিতর্কিত মন্ত্রীদের বাদ দিয়ে ভালোভাবে দেশ চালানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত মের ঢাকার জনসভা থেকে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে বলেছিলেন, জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যাপারে ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনায় বসুন ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীকে চায়ের আমন্ত্রণও জানিয়েছিলেন সরকার সে আহ্বানে সাড়া না দিয়ে সমঝোতা প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করেছে বলে জাতীয় স্থায়ী কমিটি মনে করে
ইসলামী টিভি দিগন্ত টিভিকে রাতের অন্ধকারে বন্ধ করা, আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধের উদ্দেশ্যে ছাপাখানায় তালা দেয়া ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার-এর প্রতিবাদ করায় জাতীয় দৈনিক পত্রিকার ১৫ সম্পাদককে হুমকি, দৈনিক যুগান্তরের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে মালিকানার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের, টিভি টক শোতে সরকারের সমালোচকদের বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক বক্তব্য, ৯০% নাগরিক তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এই জনমত জরিপ প্রকাশের দায়ে পত্রিকার সমপাদকের বিরুদ্ধে বিষোদগারের তীব্র নিন্দা জানিয়ে স্থায়ী কমিটি বলেছে, গণমাধ্যম মতপ্রকাশের স্বাধীনতাকে সরকার শৃঙ্খলিত করেছে এভাবে কোনো স্বৈরাচার দীর্ঘস্থায়ী হতে পারে না এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী তার পরিবার সরকারের নানান অপকীর্তি দুর্নীতির খবর প্রকাশ হয়ে পড়ছে
বিভিন্ন সোস্যাল মিডিয়ার ওপর নজরদারি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় স্থায়ী কমিটি তীব্র নিন্দা প্রতিবাদ জানায়
আগামী ৩০ মে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম বীর অধিনায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়ে জাতীয় স্থায়ী কমিটি বলেছে, শাসক দলের ইশতেহারের প্রতিফলনে বিতর্কিত কোনো বিচারকের পর্যালোচনা, ফরমায়েশি লেখকদের ইতিহাসের বিকৃতি সরকারি স্থূল অপপ্রচারণায় গণমানুষের হৃদয় থেকে শহীদ জিয়াকে মোছা যাবে না এই বাংলাদেশই তার অবিনাশী স্মৃতিস্তম্ভ

 

 

 
 

আগামী সংসদ অধিবেশনে যোগ দেবে বিএনপি

স্টাফ রিপোর্টার॥ আগামী ৩রা জুন শুরু হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দেবে প্রধান বিরোধী দল বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ কথা বলেন তিনি বলেন, দেশের জনগণের স্বার্থে নিজেদের প্রয়োজনে আমরা আসন্ন অধিবেশনে যাব তবে সেখানে আমরা কত দিন থাকব, তা নির্ভর করবে সরকারি দলের আচরণের ওপর সাবেক আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সংসদ নেতা সংসদে যাওয়ার কথা বলেছেন আমরা কারও আহ্বানে নয়, জনগণের তাগিদে সংসদে যাব
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন

 

 
 

Page 1 of 65

মতামত

আজ শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকী

আজ শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকী

মোহাম্মদ মাসুদ ॥ আজ সেই কালো অধ্যায়ের শোকাভিত ৩০ মে। এ দিবসটি স্বাধীনতাকামী বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য শোকাহত...

শাপলা চত্বরের ঘটনা মর্মান্তিক: ওয়ার্সি

শাপলা চত্বরের ঘটনা মর্মান্তিক: ওয়ার্সি

কূটনৈতিক রিপোর্টার: শাপলা চত্বরের ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে বৃটিশ ফরেন অফিস মিনিস্টার ব্যারনেস  সাঈদা ওয়ার্সি...

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

সাহিত্য-সংস্কৃতি

আইডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও বর্ষপূর্তি উৎসব-১৩

অন্যদিগন্ত নিউজ॥ আজ ২৪মে শুক্রবার থেকে শুরু হয়েছে ১০তম আইডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও ২০তম বর্ষপূর্তি উৎসব-১৩। আইডিয়াল ডিবেটিং ক্লাব...

24 May 2013 Read more...
Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

স্বাস্থ্য

অটিজম – অসুখ না চরিত্রগত বৈশিষ্ট্য?

অটিজম – অসুখ না চরিত্রগত বৈশিষ্ট্য?

মোঃতৌহিদুল ইসলাম রাসেল॥ অটিজম শব্দটি এসেছে গ্রিক শব্দ আউটোস থেকে৷ অর্থাৎ আত্ম বা নিজ৷ বিশেষ ধরনের স্নায়ুবিক (ডিসঅর্ডার অব নিউরাল...

Read more...
Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

লাইফস্টাইল

আমি ২১ বসন্তের মালতি

আমি ২১ বসন্তের মালতি

আজ ১ লা বৈশাখ পূর্ন হলো ২১, কিন্তু আজও আমি একা আর এই একাকিত্ব জীবন কে সত্য ও সুন্দর করে সাজাতে চাই।  একজন জীবন সঙ্গী পেয়ে স্বপ্ন কে বাস্তবে...

Read more...
Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

সম্পাদক: মোহাম্মদ মাসুদ
বার্তা সম্পাদক : মো: সেলিম কবির, ব্যবস্থাপনা সম্পাদক : ইমরান চৌধুরী বাবু


অন্যদিগন্ত নিউজ (এনিউজ ২৪ ডট নেট)
৯২,শহীদ মুক্তিযোদ্ধা ফারুক ইকবাল ও তসলিম সড়ক,৫ম তলা,
ডিআইটি রোড,মালিবাগ রেলগেইট, ঢাকা -১২১
ফোন: +৮৮০১৫৫৬৬৩২৮০৭ (সম্পাদক), বার্তা সম্পাদক: +88-01712209796,
নিউজ সেল রুম:
+8801911912586 ;01919823280
;
01913505761 বিজ্ঞাপন বিভাগ: +88028318527
Email: anews24x7@gmail.com,
anews24x7@ymail.com, editoranews24@gmail.com