এনিউজ২৪.নেট॥ মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতর দিয়ে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস নিতে চায় ভারত। এমন একটি গ্যাসপাইপ লাইন...
শফিকুজ্জামান॥ মাত্র ০১ মিনিট ০৫ সেকেন্ডে বিশ্বের ২২০টি দেশের নাম বলে গিনেসবুকে নাম লেখানোর দাবীদার সৈয়দ আবদুস সবুর।...
খুলনা,প্রতিনিধি॥ নানা আয়োজনে আজ খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হল “পানি...

মোঃতৌহিদুল ইসলাম রাসেল॥ নিজের ভুল বুঝতে পারছেন মুশফিক। এভাবে সিদ্ধান্ত নেওয়টা একদমই ঠিক হয়নি এখন বুঝতে পারছেন বাংলাদেশ দলের অধিনায়ক। নেতৃত্ব ছাড়ার ঘোষণাটা যে আবেগের বশেই নিয়েছিলেন তার কথাতেই সেটা এখন স্পষ্ট।
আর ভুল মেনে নিয়েই নেতৃত্বে ফেরার ইঙ্গিত দিলেন জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে ৩৪ রানের জয়ের পর, অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কথাটা বলেছিলাম আবেগের বশবর্তী হয়ে। আমাকে মনোনিত করেছে বোর্ড। সিদ্ধান্তটা নেয়ার আগে তাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। তাদের না জানানোটা আমার ভুল হয়েছে।
দেশে ফিরে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব আমি। তাই আশা করাই যায় মুশফিকুর রহিমের ফেরার। কেননা বিসিবিও চায় বাংলাদেশ দলের অধিনায়ক হিসাবে মুশঠিফককে। এছাড়া সাবেক খেলোয়াড়রা সবাই মুশফিককে অনুরোধ জানিয়েছেন সিদ্ধান্ত বদলানোর। অনুরোধ করেছেন বোর্ড সভাপতিও। বাবার বকুনিতো আছেই। তাইতো সংবাদ সম্মেলনে আরও পরিণত ছিলেন মুশফিক, দলের দুঃসময়ে এভাবে চলে যেতে পারি না আমি।
কেননা আমিই নেতা। ব্যর্থতার দায়টা সবারই। সতীর্থদের সঙ্গে কথা হয়েছে। ওরা সবাই পাশে আছে আমার।

মোঃতৌহিদুল ইসলাম রাসেল॥ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ দলের কান্ডারি মুশফিকুর রহিম। তার এই সিদ্ধান্ত জিম্বাবুয়ে সফরের পর কার্যকরী হবে বলে তিনি জানান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এই সিদ্ধান্তের কথা জানালেন মুশফিক। দায়িত্ব ছাড়ার কারণ হিসাবে তিনি বলেন, দল ভালো খেলছে না, তাই দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, আমার মনে হয়েছে আমি নিজেও এ সিরিজ ভালো খেলতে পারেনি এবং দলের বাকি সবাইকে ভালো নেতৃত্বে দিতে পারেনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছেন মুশফিক। মুশফিকের এই সিদ্ধান্তে বিস্মিত সবাই। অপ্রত্যাশিত এই ঘোষণায় হতবাক হয়েছেন বিসিবির কর্মকর্তারা। এর আগে ২০১১ সালে জিম্বাবুয়ের সাথে সিরিজ হেরে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিলো সাকিব-তামিমের। সাকিবের নেতৃত্বে জিম্বাবুয়ে সফরে টেস্ট-ওয়ানডে দুটি সিরিজই হেরে ছিলো বাংলাদেশ। সাকিবের পরবর্তীতে বাংলাদেশ দলের দায়িত্ব তুলে দেওয়া হয় মুশফিকের হাতে। মুশফিক দায়িত্ব গ্রহণ করার পর নতুন এক বাংলাদেশকে যেনো দেখলো ক্রিকেট বিশ্ব । এশিয়া কাপের ফাইনালে অল্পের জন্য পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ বঞ্চিত হয় মুশফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ। মুশফিকের অধিনায়কত্বে বাংলাদেশ ১০ টেস্টের একটিতে জয় পায়। অন্যদিকে ২১ ওয়ানডের ৮টি জিতেছে টাইগাররা।

স্টাফ রিপোর্টার॥ নিজের ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিলেন পাকিস্তানি অল রাউন্ডার শহীদ আফ্রিদি! ঘটনাটা নিজ মুখেই স্বীকার করেছেন বুম বুম খ্যাত এই ক্রিকেটার। তবে তার পাশাপাশি একটা শর্তও জুড়ে দিয়েছেন তিনি। দাম্ভিক কণ্ঠে বলেছেন, আমার স্থান নেয়ার মতো কোনো প্রতিভাবান ক্রিকেটার থাকলে অবশ্যই আমি ক্রিকেটকে বিদায় বলে দিবো। পাকিস্তান ক্রিকেট বর্তমানে অল রাউন্ডার খরায় ভুগছে জানিয়ে পাকিস্তানি দৈনিক ডনকে তিনি বলেন, এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটে দায়িত্বশীল কোনো অল রাউন্ডার নেই। আমি আবারও বলছি যদি কেউ সেরকম দায়িত্বশীল থাকে তাহলে আমি ক্রিকেট থেকে সরে দাঁড়াবো।কারণ কারও জন্যে বাধা হয়ে থাকার কোনো ইচ্ছে আমার নেই। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তানের বাজে পারফরম নিয়েও অনুতাপ করেছেন সাবেক এই অধিনায়ক। বলেছেন, আমরা অভিজ্ঞরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারিনি। এই দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে বাজে পারফরম করলেও ওয়ানডে সিরিজ জেতার সুবর্ণ সুযোগ ছিল আমাদের। কিন্তু আফসোস, আমরা তা পারিনি। দলের পারফরমের পাশাপাশি ওয়ানডের নতুন নিয়ম নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন আফ্রিদি। তার মতে, এই নিয়মে মাত্র চার ফিল্ডার বাইরে রেখে ব্যাটসম্যানকে রান করা থেকে বিরত রাখছি। নতুন এই নিয়মে যে কোনো বোলারকেই ভুগতে হবে। দীর্ঘ দিন পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে পুরনো রূপেই ফিরেছেন আফ্রিদি। প্রথম ওয়ানডেতে ১৬ বলে ৩৪, তৃতীয় ম্যাচে ৪৮ বলে ৮৮। তবু এই পারফরমেন্সে সন্তুষ্ট নন তিনি। কারণ শুধু ব্যাটিংয়ে নন বোলিংয়েও ফিরতে চান দুর্দন্ত প্রতাপে। তাই চলমান সুপার এইট টি-টোয়েন্টিতে খেলা থেকে নিজেকে বিরত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। কারণ এখন শুধু বোলিং নিয়েই কঠোর অনুশীলনে ব্যস্ত থাকবেন তিনি।

স্টাফ রিপোর্টার॥ শুক্রবার নিজ নিজ খেলায় জয় পেল ধানমন্ডি ও ঢাকা ক্রিকেট একাডেমী। শুক্রবার সকালে ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় ধানমন্ডি এক উত্তেজনা পূর্ন ম্যাচে ২ উইকেটে হারায় ইস্টান ক্লাবকে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ইস্টান ক্লাব। ২০ ওভারে ৯ উইকেটে তারা সংগ্রহ করে ১২৬ রান। কিবরিয়া করে ৩৭ রান । জবাবে ধানমন্ডি ৮ উইকেটে সংগ্রহ করে ১৩০। উত্তেজনা পূর্ন ম্যাচটিতে শেষ বলে ধানমন্ডির প্রয়োজন ছিল ৩ রান। ফাহিমের ছক্কার সুবাদে জয় নিশ্চিত করে ধানমন্ডি। একই দলের পাভেল ৪১ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। দিনের অপর ম্যাচে ঢাকা ক্রিকেট একাডেমী ১৭ রানে হারায় ইনডোর ক্রিকেট একাডেমীকে। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা সংগ্রহ করে ১১৪ রান। জবাবে ইনডোর ক্রিকেট একাডেমী ৯৭ রানেই গুটিয়ে যায় । ঢাকার সুমন ৩৩ রান করে ম্যান অফ দা ম্যাচ বিবেচিত হন।
এনিউজ২৪॥ লংগার ভার্সন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগে ওয়ালটন সেন্ট্রাল টিমের প্রাথমিক দল ঘোষনা করা হয়েছে। এর আগে দলের কোচ হিসেবে মিজানুর রহমান বাবুল, সহকারি কোচ মোহাম্মদ হাসানুজ্জমান এবং ম্যানেজার হিসেবে সানোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া ট্রেনার ও ফিজিও হিসেবে থাকছেন যথাক্রমে তুষার হাওলাদার ও বায়েজিদ আহমেদ। আজ শনিবার কোচ, ম্যানেজার এবং ওয়ালটনের কর্মকর্তারা এক বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেন।
ওয়ালটন টিমের অধিনায়ক নির্বাচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক মাহমুদ্দুল্লাহ রিয়াদকে। ২০ জনের প্রাথমিক দলে আরো আছেন মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মোশারফ হোসেন রুবেল (সহ অধিনায়ক), শুভাগত হোম, শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, মেহরাব হোসেন জুনিয়র, ইলিয়াস সানি, নুরুল হাসান সোয়ান (উইকেট কিপার), শাহাদত হোসেন রাজিব, আসিফ আহমেদ রাতুল, মোহাম্মদ শরীফ, আরাফাত সানি, তালহা জুবায়ের, মাহবুবুল আলম, সগির হোসেন পাভেল, তারেক আজিজ, মোহাম্মদ শরীফুল্লাহ ও রনি তালুকদার। তবে যে কোন সময় ৩০ জনের তালিকা থেকে যে কেউ মূল দলে ডাক পেতে পারেন।
উল্লিখিত খেলোয়াড়দের নিয়ে ২৪ ডিসেম্বর সকাল ১০ টা থেকে মিরপুর একাডেমি মাঠে শুরু হবে ওয়ালটন টিমের অনুশীলন। ওইদিন সকাল ৯ টার মধ্যে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। অবশ্য শনিবার থেকে একাডেমি মাঠে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং শুরু হয়ে গেছে, হবে রবিবারও। ২৭ ডিসেম্বর খুলনায় ওয়ালটন টিমের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক সাউথ জোন। ২০ জনের তালিকা থেকে ১৫ জনকে নিয়ে ওয়ালটন টিম খুলনা যাবে ২৫ ডিসেস্বর।
ওয়ালটন টিমের লোগো উন্মোচন হবে ২৪ ডিসেম্বর, সকাল ১০ টায় মিরপুর একাডেমি মাঠে।

স্টাফ রিপোর্টার॥ গত ১১ডিসেম্বর বুধবার থেকে কোনাপাড়াস্থ সামসুল হক খান স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হয়েছে স্কাউট ও কাবস্কাউট গ্রুপক্যাম্প।তিনশ দুইজন
শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া পাঁচদিনের তাবু বাসের উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণায়ের সিঃসহকারী সচিব মিসেস শাহীনা খাতুন, বাংলাদেশ স্কাউট জাতীয় কমিশনার মোজাম্মেলহক ,সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসার সাগরিকা নাসরিন এবং সামছুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাম্পচীফ ডঃ মাহবুবুর রহমান মোল্লা,ইসমাইল
হোসেন জাবেদ সহ অনেকে। পাঁচদিনের তাবু বাসে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলারলক্ষে নানান ধরনের হাতে
কলমে প্রশিক্ষন দেয়া হবে।১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনসহ জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পাঁচদিনের তাবু বাসের সমাপ্তি ঘোষনা করবেন ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা।

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিয়ে হচ্ছে আজ। তবে এজন্য নেওয়া হয়েছে নজির বিহীন নিরাপত্তা। খুব ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়া আর কেউই আমন্ত্রণ পান নি এই অনুষ্ঠানে। এমনকি সাকিবের বিয়েতে সাংবাদিকদের জন্যও প্রবেশাধিকার নেই। ১২-১২-১২ বিরল এই তারিখে রাজধানীর রূপসী বাংলা হোটেলে আজ রাতে আকদ হচ্ছে সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশিরের। যদিও প্রথমে গণমাধ্যমে জানানো হয়েছিল বিয়ে হবে সোনারগাঁও হোটেলে। পরে দেখা যায় আসলে রূপসী বাংলা হোটেলে সাকিবের বিয়ে হচ্ছে। জানা গেছে আজ শুধু সাকিব-শিশিরের আক্দ সম্পন্ন হবে। আর বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামি মার্চে। সাকিবের হবু বধু শিশিরের বাড়ি নারায়ণগঞ্জ হলেও ১০ বছর বয়সে বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই পরিবারের সঙ্গে থাকেন শিশির। শিশির যুক্তরাষ্ট্রের মিনোসোটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন সফটওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে। ২০১০ সালে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে শিশিরের সঙ্গে পরিচয় হয় সাকিবের। এরপর যোগাযোগের সূত্র ধরে ঘনিষ্ঠ হয়ে ওঠেন দুজন। প্রণয়ের শুভ পরিণতি দিতেই এই আমেরিকানার গলায় মালা পড়াতে যাচ্ছেন বাংলাদেশের সেরা ক্রিকেটারটি। বিয়ে উপল্েয বেশ কয়েকদিন আগেই ঢাকায় এসেছেন শিশির। এমনকি গত সোমবার বাংলদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও দেখতে গিয়েছিলেন দুজন। সেখানে বাংলাদেশ দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে শিশিরকে পরিচয় করিয়ে দিয়েছেন সাকিব। ক্রিকেটারদের মধ্যে একমাত্র তামিম ইকবাল সাকিবের বিয়েতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
লাকী আখতার॥ ওয়েস্ট ইন্ডিজের বিপে পঞ্চম ওয়ানডেতে জয়ের জন্য ২১৮ রানের ল্য তাড়া করতে নেমে ৪৪ ওভারে ৮ উইকেটে ২২১ রান করেছে বাংলাদেশ। এক প্রান্তে নাসির হোসেন ৩৪ ও অন্য প্রান্তে সোহাগ গাজী ১৮ রানে ব্যাট করেছেন। সাজঘরে ফিরে গেছেন মমিনুল হক (২৫), মুশফিকুর রহিম (৪৪), মাহমুদুল্লাহ রিয়াদ (৪৮), জহুরুল ইসলাম (১০), আনামুল হক (০) ও তামিম ইকবাল (৮)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ২১৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেও ভালো হয়নি। উরুর চোটের কারণে না খেলা মাশরাফি বিন মুতর্জার বদলে খেলতে নেমে শফিউল ইসলাম ও অফস্পিনার সোহাগ গাজীর মারাত্মক বোলিংয়ে ১৭ রানেই সাজঘরে ফেরেন কাইরন পাওয়েল, মারলন স্যামুয়েলস ও ক্রিস গেইল। চতুর্থ ওেেভার ক টানা ৫ ওভার মেডেন নিিেয়ি অত ব্যাটসম্যানদের ওপর চাপ আরো বাড়ান শফিউল-সোহাগ। চতুর্থ উইকেটে ড্যারেন ব্রাভোরের সঙ্গে কাইরন পোলার্ডের ১৩২ রানের জুটি অতিথি শিবিরে স্বস্তি ফেরায়। ব্যক্তিগত ১৭ রানে নাসির হোসেনের হাতে ব্রাভো জীবন পেলে ওয়েস্ট ইন্ডিজ দাঁড়ায় ৩ উইকেটে ১৪৯ রানের শক্ত ভিতের ওপর। নিয়মিত সব বোলার পোলার্ড ঝড়ন্ডামাতে র্ব্যথ হলে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বোলিংয়ে আনেন মমিনুল হককে। ৩২তম ওভারে বল করতে এসে পঞ্চম বলেই পোলার্ডকে (৮৫) বোল্ড করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তিনি। পোলার্ডের ৭৪ বলের ইনিংসটি ৮টি ছক্কা ও ৫টি চার সমৃদ্ধ। পোলার্ডের বিদায়ের পর রানের গতিতে বেশ ভাটা পড়ে। এরপর তেমন কোনো জুটি গড়তে না পারায় এক সময় আড়াইশ রানের সম্ভাবনা জাগানো অতিথিদের থামতে হয় অনেক আগেই। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ জুটি মাত্র ৩৭ রানের। ষষ্ঠ উইকেটে এই গড়েন ডেভন টমাস ও ব্রাভো। ৪১ তম ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ৫ বলের মধ্যে ব্রাভো ও রানের খাতা খোলার আগে আন্দ্রে রাসেলকে ফিরিয়ে দিলে বড় একটা ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। (৫১) ব্রাভোর ১০৮ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা। ১৮৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা অতিথিরা দুশ পেরুয় টমাস ও বীরাসামি পারমলের সৌজন্যে। দলীয় ২০৪ রানে পারমল রান আউট হয়ে গেলে বেশি দূর এগোয় নি অতিথিদের ইনিংস। ৪৮তম ওভারে বল করতে এসে ৩ বলের মধ্যে টমাস ও খেমার রোচকে শফিউল বিদায় করলে ১২ বল আগেই অলআউট হয়ে যায় অতিথিরা।
৩১ রানে ৩ উইকেট নিয়ে ফেরাটাকে স্মরণীয় করে রাখা শফিউলই বাংলাদেশের সেরা বোলার। এছাড়া মমিনুল হক ও মাহমুদুল্লাহ দুটি করে উইকেট নেন।

স্টাফ রিপোর্টার:: সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুলনায় অনুষ্ঠিতব্য এই দুই ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ সোহাগ গাজী, আবুল হাসান রাজু ও আনামুল হক বিজয়। এদের মধ্যে বিজয় গত এশিয়া কাপে দলে থাকলেও, এখনো আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে দুই অভিষিক্ত অলরাউন্ডার সোহাগ গাজী ও আবুল হাসান রাজু ভালো পারফরমেন্সের সুবাদে ওয়ানডে দলেও ডাক পেয়েছেন। আগামি ৩০ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২রা ডিসেম্বর। এর আগে ২৭ ও ২৮ নভেম্বর ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ নামের আরও একটি দল। এজন্য সামান্য পরিবর্তন রেখে দুটি আলাদা স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড :
মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, আনামুল হক বিজয়, জহুরুল ইসলাম, সাকিব আল হাসান, নায়েম ইসলাম, নাসির হোসেন, সোহাগ গাজী, আবদুল রাজ্জাক, আবুল হাসান রাজু, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা ও শফিউল ইসলাম।

এম শিমুল খান, খুলনা,প্রতিনিধি॥ ফিদেল এডওয়ার্ডস মিরপুর টেস্টে খেলেননি। রবি রামপালের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া এডওয়ার্ডসই ছিল বুধবার বাংলাদেশ শিবিরে সবচেয়ে বড় আতঙ্ক। দিন শেষে এই পেসার ৮১রানের বিনিময়ে উইকেট নিয়েছেন ৫টি। প্যাভেলিয়ানে ফেরত পাঠিয়েছেন নাঈম ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন ও সোহাগ গাজীকে। ১৯৩ রানের মধ্যেই ফিরে গেছেন দলের নামী দামী আটজন ব্যাটসম্যান।

মোঃতৌহিদুল ইসলাম রাসেল॥ লিওনেল মেসির যাদুর বাক্সে বিস্ময়ের শেষ নেই। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন আর্জেন্টিনার হটসেশন। সোমবারে এক পঞ্জিকা বর্ষে পেলের করা দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছেন ফুটবল যুবরাজ। অপেক্ষা আরও অনেক নজির গড়ার। যার কয়েকটা ঘটতে পারে শিগগিরই। আর কোনোটা বা মৌসুমের শেষের দিকে।
Page 1 of 11
মোহাম্মদ মাসুদ ॥ আজ সেই কালো অধ্যায়ের শোকাভিত ৩০ মে। এ দিবসটি স্বাধীনতাকামী বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য শোকাহত...
কূটনৈতিক রিপোর্টার: শাপলা চত্বরের ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে বৃটিশ ফরেন অফিস মিনিস্টার ব্যারনেস সাঈদা ওয়ার্সি...
অন্যদিগন্ত নিউজ॥ আজ ২৪মে শুক্রবার থেকে শুরু হয়েছে ১০তম আইডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও ২০তম বর্ষপূর্তি উৎসব-১৩। আইডিয়াল ডিবেটিং ক্লাব...
24 May 2013 Read more...মোঃতৌহিদুল ইসলাম রাসেল॥ অটিজম শব্দটি এসেছে গ্রিক শব্দ আউটোস থেকে৷ অর্থাৎ আত্ম বা নিজ৷ বিশেষ ধরনের স্নায়ুবিক (ডিসঅর্ডার অব নিউরাল...
Read more...আজ ১ লা বৈশাখ পূর্ন হলো ২১, কিন্তু আজও আমি একা আর এই একাকিত্ব জীবন কে সত্য ও সুন্দর করে সাজাতে চাই। একজন জীবন সঙ্গী পেয়ে স্বপ্ন কে বাস্তবে...
Read more...|
সম্পাদক: মোহাম্মদ মাসুদ
অন্যদিগন্ত নিউজ (এনিউজ ২৪ ডট নেট) |