এনিউজ২৪.নেট॥ মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতর দিয়ে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস নিতে চায় ভারত। এমন একটি গ্যাসপাইপ লাইন...
শফিকুজ্জামান॥ মাত্র ০১ মিনিট ০৫ সেকেন্ডে বিশ্বের ২২০টি দেশের নাম বলে গিনেসবুকে নাম লেখানোর দাবীদার সৈয়দ আবদুস সবুর।...
খুলনা,প্রতিনিধি॥ নানা আয়োজনে আজ খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হল “পানি...
এনিউজ ২৪ ডটনেট ॥ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গত জুনে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার সময় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের হত্যা, ধর্ষণ ও গণগ্রেফতার করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বুধবার এক প্রতিবেদনে সংগঠনটি জানায়,বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনসহ উগ্র জনতা রোহিঙ্গা মুসলিমদের পিটিয়ে মারলেও পুলিশ ও সেনাসদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। কোনো রোহিঙ্গা যদি পালিয়ে যাওয়ার কিংবা তাদের বাড়িঘরে লাগিয়ে দেয়া আগুন নেভানোর চেষ্টা করেছে তবে আধা সামরিক বাহিনী তাদের গুলি করে হত্যা করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিকেই দাঙ্গা দমনের কোনো উদ্যোগ নেয়নি নিরাপত্তা বাহিনী। বরং সামরিক আইন জারি করে রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে আড়াল করা হয়েছে।
এইচআরডব্লিউ বলেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশহীন জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর সরকারি দমন পীড়নের খবর যাতে কেউ জানতে না পারে সেজন্য সাহায্য কর্মীদের আরাকান রাজ্যের রাখাইন অঞ্চলে যেতে দেয়া হয়নি। এমনকি তাদের গ্রেফতার করা হয়েছে।
রাখাইন অঞ্চলের ৫৭ জন বৌদ্ধ ধর্মবলম্বী রাখাইন ও রোহিঙ্গার সাক্ষাত্কারের ওপর ভিত্তি করে রিপোর্টটি তৈরি করা হয়েছে।
মিয়ানমারে কয়েক দশকের বর্বর সেনা শাসনের পর গত বছর বেসামরিক কর্তৃপক্ষ শাসন ক্ষমতা গ্রহন করলেও রোহিঙ্গাদের ব্যাপারে দেশটিতে যে সাম্প্রদায়িক প্রতিহিংসার মনোভাব রয়ে গেছে এ রিপোর্টে তা স্পষ্ট।
হিউম্যান রাইটস ওয়াচের এশীয় বিভাগের পরিচালক অ্যাডাম স্মিথ বলেন, বার্মার নিরাপত্তা বাহিনী প্রথমে রাখাইন ও রোহিঙ্গাদের রক্ষায় ব্যর্থ হয়েছে। তারপর রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা ও গণগ্রেফতার পরিচালনা করেছে।’
তিনি বলেন, ‘সরকার বলছে তারা জাতিগত সংঘাতের পরিসমাপ্তি ঘটাতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আরাকান রাজ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে দেশটিতে এখনো রাষ্ট্রীয় মদতে সংখ্যালঘু নিপীড়ন ও বৈষম্য অব্যাহত আছে।’
এইচআরডব্লিউর রিপোর্টে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে বলা হয়েছে, ‘তারা দেশটিতে দ্রুত পরিবর্তনের রোমান্টিক বর্ণনায় অন্ধ হয়ে আছে।’
উল্লেখ, গত ২৮ মে একজন রাখাইন মহিলাকে রোহিঙ্গা যুবকেরা ধর্ষণ করেছে বলে অভিযোগ এনে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনরা গত ৩ জুন ১০জন মুসলিমকে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনার জের ধরে কক্সবাজারের সীমান্ত্মবর্তী আরাকানে রোহিঙ্গা নিধন শুরু হয়। এ সময় শত শত রোহিঙ্গা মুসলিমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে মিয়ানমান সরকারের মতে নিহতের সংখ্যা ৭৭ জন। এছাড়া হাজার হাজার ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে।
এ অবস্থায় জীবন বাঁচাতে হাজার হাজার অসহায় রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেও বাংলাদেশ সরকার তাদের প্রবেশ করতে দেয়নি।
মিয়ানমারে ৮ লাখ রোহিঙ্গা বাস করে। কিন্তু সরকার তাদেরকে সেদেশের নাগরিক বলে স্বীকার করে না। জাতিসংঘের, মতে রোহিঙ্গারা বর্তমান বিশ্বে সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়।
সূত্র: আল জাজিরা
মোহাম্মদ মাসুদ ॥ আজ সেই কালো অধ্যায়ের শোকাভিত ৩০ মে। এ দিবসটি স্বাধীনতাকামী বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য শোকাহত...
কূটনৈতিক রিপোর্টার: শাপলা চত্বরের ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে বৃটিশ ফরেন অফিস মিনিস্টার ব্যারনেস সাঈদা ওয়ার্সি...
অন্যদিগন্ত নিউজ॥ আজ ২৪মে শুক্রবার থেকে শুরু হয়েছে ১০তম আইডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও ২০তম বর্ষপূর্তি উৎসব-১৩। আইডিয়াল ডিবেটিং ক্লাব...
24 May 2013 Read more...মোঃতৌহিদুল ইসলাম রাসেল॥ অটিজম শব্দটি এসেছে গ্রিক শব্দ আউটোস থেকে৷ অর্থাৎ আত্ম বা নিজ৷ বিশেষ ধরনের স্নায়ুবিক (ডিসঅর্ডার অব নিউরাল...
Read more...আজ ১ লা বৈশাখ পূর্ন হলো ২১, কিন্তু আজও আমি একা আর এই একাকিত্ব জীবন কে সত্য ও সুন্দর করে সাজাতে চাই। একজন জীবন সঙ্গী পেয়ে স্বপ্ন কে বাস্তবে...
Read more...|
সম্পাদক: মোহাম্মদ মাসুদ
অন্যদিগন্ত নিউজ (এনিউজ ২৪ ডট নেট) |