শেয়ার করুন

খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত।

খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত।

খুলনা,প্রতিনিধি॥ নানা আয়োজনে আজ খুলনায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হল “পানি...

পুলিশের কাছ থেকে অস্ত্রধারীকে ছিনিয়ে নিল ছাত্রলীগ

এনিউজ২৪.নেট॥ সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ রাজন নামের একজনকে আটক করলেও তাঁকে ছিনিয়ে...

সমুদ্র বন্দরে আবার ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্র বন্দরে আবার ৩ নম্বর সতর্ক সংকেত

এনিউজ২৪.নেট॥ বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর ও তদসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে দেশের উপকূলীয়...

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

 

বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্তদের অনির্দিষ্ট কালের অবস্থান ধর্মঘট শুরু

পার্বতীপুর,প্রতিনিধি॥ পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামাবাসীর সাথে জেলা প্রশাসনের অনুষ্ঠিত সমঝোতা বৈঠক ভেস্তে গেছে। ক্ষতিগ্রস্তরা শতভাগ ন্যায্য ক্ষতিপুরনের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান ধর্মঘটের নতুন কর্মসুচি ঘোষনা করেন। বৃহষ্পতিবার খনির ট্রেনিং সেন্টার রুমে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয় । চলে সোয়া ১২ টা থেকে পৌনে ২টা পর্যন্ত।
বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত দশ গ্রামের অধিবাসীরা তাদের শতভাগ ক্ষতিপূরন, প্রতি পরিবার থেকে একজন করে চাকুরীসহ ১০ দফা দাবি আদায়ের জন্য গত ১৮ জুন থেকে খনি গেটে অবস্থান ধর্মঘট শুরু করে। প্রথম পর্যায়ে ৫দিনের কর্মসুচি শেষে পুনরায় আরও ৫দিন অবস্থান ধর্মঘট বাড়ানো হয়। ইতিমধ্যে গতকাল বুধবার দুই দফায় আহুত ১০ দিনের কর্মসূচি শেষ হয়েছে।
এদিকে, দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ বৃহষ্পতিাবার প্রায় ২৪ কোটি টাকার চেক ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরনের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ভূমিহীন ৯৭ পরিবারে ৩ কোটি ৮৭লাখ ৮০ হাজার, ২১৮ ব্যবসায়ীকে  ১কোটি ১৪ লাখ, অবকাঠামো খাতে ১৮ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ও শস্য খাতে ১১টি চেকে ২লাখ ১৪ হাজার ৩৭৮ টাকা দেওয়ার কথা ছিল। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহেনুল ইসলাম ক্ষতিগ্রস্তদের প্রতি চেক গ্রহনের অনুরোধ করলে ক্ষতিগ্রস্তরা পুরো টাকা ছাড়া আংশিক টাকার চেক নিতে অনীহা প্রকাশ করেন। ফলে সমঝোতা ছাড়াই বৈঠকটি শেষ হয়।
বৈঠকে প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলার প্রশাসক (রাজস্ব) মোঃ হামিদুল ইসলাম, ইউএনও পার্বতীপুর মোঃ রাহেনুল ইসলাম, পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ শওকত আলী উপস্থিত ছিলেন। অপরদিকে. ক্ষতিগ্রস্তদের সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক মোঃ ইব্রাহীম খলিল ও সদস্য সচিব মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম সমঝোতা বৈঠকে অংশগ্রহন করেন। বৈঠকে জীবন ও সম্পদ রক্ষা কমিটর আহবায়ক ইব্রাহীম খলিল বলেন, যে সব জমির মামলা রয়েছে সে সব বাদ দিয়ে অবশিষ্ট টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে দ্রুত বিতরন করতে হবে। ক্ষতিগ্রস্তরা আর কোন আংশিক চেক নিবে না। তারা পুরো টাকার চেক না নিয়ে আর ঘরে ফিরে যাবে না বলে তিনি জানান। বৃহষ্পতিবার বেলা ৩টায় অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, সরকার ক্ষতিগ্রস্তদের জন্য ১৯০কোটি টাকার প্যাকেজ কর্মসূচি ঘোষনা করেন। এরমধ্যে ১১৫কোটি টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ৭৫কোটি টাকার জন্য ক্ষতিগ্রস্তরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।


শেয়ার করুন

মতামত

শাপলা চত্বরের ঘটনা মর্মান্তিক: ওয়ার্সি

শাপলা চত্বরের ঘটনা মর্মান্তিক: ওয়ার্সি

কূটনৈতিক রিপোর্টার: শাপলা চত্বরের ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে বৃটিশ ফরেন অফিস মিনিস্টার ব্যারনেস  সাঈদা ওয়ার্সি...

সাভার ট্র্যাজেডি ও প্রাসঙ্গিক ভাবনা

সাভার ট্র্যাজেডি ও প্রাসঙ্গিক ভাবনা

      হায়দার আকবর খান রনো॥ সাভারের রানা প্লাজায় নিহত শ্রমিকের গলিত লাশের গন্ধে এখনো বাতাস ভারী হয়ে আছে। কান্না, বেদনা,...

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

সাহিত্য-সংস্কৃতি

সরকারী সহযোগীতা পেলে খ্যাতি ও কদর পাবে ঝিনাইগাতীর কোঁচনীদের তাঁতের কাপড় ও চাটাই

হারুন অর রশিদ দুদু॥ খট্-খট্, টুকু-টুকু শব্দে বাড়ী মুখরিত। সাদা-কালো, লাল-নীল, সবুজ সহ নানা রং এর সুতোয় বানানো হচ্ছে আদিবাসী কোঁচ সম্প্রদায়ের...

18 May 2013 Read more...
Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

স্বাস্থ্য

অটিজম – অসুখ না চরিত্রগত বৈশিষ্ট্য?

অটিজম – অসুখ না চরিত্রগত বৈশিষ্ট্য?

মোঃতৌহিদুল ইসলাম রাসেল॥ অটিজম শব্দটি এসেছে গ্রিক শব্দ আউটোস থেকে৷ অর্থাৎ আত্ম বা নিজ৷ বিশেষ ধরনের স্নায়ুবিক (ডিসঅর্ডার অব নিউরাল...

Read more...
Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

লাইফস্টাইল

আমি ২১ বসন্তের মালতি

আমি ২১ বসন্তের মালতি

আজ ১ লা বৈশাখ পূর্ন হলো ২১, কিন্তু আজও আমি একা আর এই একাকিত্ব জীবন কে সত্য ও সুন্দর করে সাজাতে চাই।  একজন জীবন সঙ্গী পেয়ে স্বপ্ন কে বাস্তবে...

Read more...
Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

সম্পাদক: মোহাম্মদ মাসুদ
বার্তা সম্পাদক : মো: সেলিম কবির, ব্যবস্থাপনা সম্পাদক : ইমরান চৌধুরী বাবু


অন্যদিগন্ত নিউজ (এনিউজ ২৪ ডট নেট)
৯২,শহীদ মুক্তিযোদ্ধা ফারুক ইকবাল ও তসলিম সড়ক,৫ম তলা,
ডিআইটি রোড,মালিবাগ রেলগেইট, ঢাকা -১২১
ফোন: +৮৮০১৫৫৬৬৩২৮০৭ (সম্পাদক), বার্তা সম্পাদক: +88-01712209796,
নিউজ সেল রুম:
+8801911912586 ;01919823280
;
01913505761 বিজ্ঞাপন বিভাগ: +88028318527
Email: anews24x7@gmail.com,
anews24x7@ymail.com, editoranews24@gmail.com